শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিরন্তর গবেষণা চলছে। গবেষকদের একজন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন বাংলাদেশের মৌমাছি নিয়ে গবেষণা করছেন। তার গবেষণা জীবন নিয়ে লিখেছেন মোফাজ্জল হোসেন ও শাহানুর আক্তার সেতু। ছবি তুলেছেন আশিকুর রহমান
দীর্ঘ ২০ বছর ধরে বাংলাদেশের মৌমাছি নিয়ে গবেষণা করছেন তিনি। শেরেবাংলা
কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ২০০৩ সালে
যখন এই বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন, তখন থেকেই মৌমাছি নিয়ে তার কাজ
করার...