আগামীকাল বিশ্ব
শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার। তালিকায় আছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের
অর্থনীতির অধ্যাপক ড. নাসিফ আহসান। তাকে নিয়ে লিখেছেন মিরাজুল ইসলাম
বড় ভাই ছিলেন
জিডি পাইলট। জার্মানি ও যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছিলেন। বাড়িতে ছিল বিমানের পাঁচ-ছয়
ট্রাঙ্ক বই। সেসব বইয়ের ছবি দেখে আকাশে ওড়ার স্বপ্ন বুনে দিন কাটত এক ছোট্ট ছেলের।
তার কাছে বিনোদনের মাধ্যম বলতে ছিল বিটিভি। বুধবার রাত ৯টার সিরিজে যে চরিত্রই দেখানো
হতো, মনে মনে সেগুলোই সাজতেন। কখনো হাইটেক ইঞ্জিনিয়ার, কখনো গোয়েন্দা। অ...