বড়দিনের কথা উঠলে বিশ্বের অনেক দেশের মানুষের মতো আমাদের মনেও প্রথমে ভেসে ওঠে সান্তা ক্লজের ছবি। লাল পোশাক, সাদা দাড়ি আর উপহারের ঝুলি হাতে এক বৃদ্ধ। শিশুদের জন্য উপহার নিয়ে আসেন তিনি। তবে আইসল্যান্ডের বড়দিনের লোককথায় উপহার বিলানোর দায়িত্ব শুধু একজনের নয়, বরং ১৩ জনের! তাদের প্রত্যেকের রয়েছে আলাদা নাম, স্বভাব ও বিচিত্র কর্মকাণ্ড। কেউ চামচ চেটে খান, কেউ হাঁড়ির তলা থেকে খাবার চেটে নেন, কেউ আবার জানালায় উঁকি দিয়ে ঘরের ভেতর কী হচ্ছে তা দেখেন। আইসল্যান্ডের এই ১৩ অদ্ভুত চরিত্রের নাম ‘ইউল ল্যাডস’।আইসল্যান্...