বাংলা কথাসাহিত্যে অতীন বন্দ্যোপাধ্যায় এক স্বতন্ত্র কণ্ঠস্বর। একই সঙ্গে ছিলেন ঔপন্যাসিক, ছোটগল্পকার, কিশোরসাহিত্যিক, সাংবাদিক এবং বিচিত্র কর্মজীবনের অধিকারী। তার সাহিত্যে দেশভাগের যন্ত্রণা, ছিন্নমূল মানুষের সংগ্রাম, গ্রামবাংলার নিসর্গ এবং জীবনের লৌকিক-অলৌকিক উপলব্ধি এক আশ্চর্য সরলতায় মিলেমিশে আছে। তিনি মূলত আত্মজৈবনিক লেখক— নিজের অভিজ্ঞতাকেই শিল্পের ভাষা দিয়েছেন। তার জনপ্রিয়তম উপন্যাস ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’ দেশভাগের যন্ত্রণা নিয়ে লেখা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। এ উপন্যাসকে বিভূতিভ...