নারায়ণগঞ্জ আদালতে জামায়াতপন্থী সাতজন আইনজীবী অতিরিক্ত ও সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং সহকারী গভর্নমেন্ট প্লিডার (জিপি) পদ থেকে সরে দাঁড়িয়েছেন।আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ ও পাবলিক প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র জমা দেন। একটি অনুলিপি তারা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকেও দেন।পদত্যাগ করা আইনজীবীরা হলেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন ও অ্যাডভোকেট গোলাম সারোয়ার, সহকারী গভর্নমেন্ট প্লিডার অ্...