মুহূর্তেই থমকে গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এতদিনের বাগাড়ম্বর, অতিআত্মবিশ্বাসী বক্তব্য আর অতিউৎসাহী প্রচারণা। ক্ষমতার মাঝ আকাশে দেশের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয় ডোনাল্ড ট্রাম্পের জন্য নিয়ে এসেছে বড় রাজনৈতিক ধাক্কা। হোয়াইট হাউজের সব জানালা খোলা, তবু হাঁসফাঁস দশা! শ্বাসকষ্ট শুরু হওয়ার ঠিক আগে গলার টাইটা যেমন টেনেটুনে ঢিলা করে নেন সাহেবরা— রাষ্ট্রক্ষমতার এই বিরাট প্রাসাদে আজ যেন ট্রাম্পেরও সেই দমবন্ধ পরিণতি। চেনা হোয়াইট হাউজ, প্রিয় ওভাল অফিস, পেন্টাগনের দম্...