দেশের বহুল আলোচিত মেগা প্রকল্পগুলোর অন্যতম পদ্মা সেতুতে রেল সংযোগ
প্রকল্প শেষ হয়েও শেষ হচ্ছে না। সর্বশেষ বর্ধিত মেয়াদ ছিল গত ৩০ জুন পর্যন্ত, কিন্তু
এর মধ্যে সব কাজ শেষ হয়নি। এ ছাড়া প্রকল্পটিতে ৮৮টি অডিট আপত্তি রয়েছে, যার বিপরীতে
টাকার পরিমাণ ১৬ হাজার ৫৮৭ কোটি ৯৫ লাখ টাকা। গত জুন পর্যন্ত এসব আপত্তি নিষ্পত্তি
হয়নি এবং পরিকল্পনা অনুযায়ী বেশ কিছু অবকাঠামো নির্মাণও শেষ হয়নি। এসব বিবেচনায়
ব্যয় না বাড়িয়ে মেয়াদ এক বছর বাড়িয়ে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। ফলে
রেলপথ আগেই চালু...