অটোরিকশা ছিনতাই করতে তিন চালককে হত্যার অভিযোগে আবদুল ওয়াদুদ ওরফে মানিকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, ২৫ বছর বয়সী মানিক একজন ‘সিরিয়াল কিলার’। অতিরিক্ত ভাড়ার লোভ দেখিয়ে চালকদের নির্জন স্থানে নিয়ে হত্যার পর অটোরিকশা ছিনতাই করত তার চক্র।নিহত তিন চালকের মধ্যে নাঙ্গলকোটের মেহেদী ও আরমান হোসেন এবং লাকসামের শাহজাহান সাইমন রয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার লু...