কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে
নিঃস্ব অটোরিকশাচালক শরীফ। চিকিৎসা চালিয়ে যেতে প্রয়োজন মানবিক সহায়তা— লিখেছেন
আখলাকুজ্জামান অনিক ও সাখাওয়াত হোসেন হৃদয়
ভোরের আলো ফোটার আগেই ঘর থেকে বেরিয়ে
পড়তেন শরীফ মিয়া। স্টিয়ারিংয়ে হাত রেখে সারা দিন ছুটে বেড়াতেন কিশোরগঞ্জের রাস্তায়
রাস্তায়, গন্তব্যে পৌঁছে দিতেন যাত্রীদের। সন্ধ্যায় ঘরে ফিরে ক্লান্ত শরীরে যখন স্ত্রী-সন্তানের
মুখের দিকে তাকাতেন, সব ক্লান্তি যেন এক নিমেষে মিলিয়ে যেত। পাকুন্দিয়া উপজেলার চণ্ডীপাশা
গ্র...