ইসলামে রোজা আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহর নৈকট্য লাভের অন্যতম
প্রধান ইবাদত। এর মূল উদ্দেশ্য তাকওয়া বা আল্লাহভীতি অর্জন কোনো শারীরিক
উপকারিতা অর্জন নয়। মহান আল্লাহ তাআলা বলেছেন,
یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا كُتِبَ عَلَیۡكُمُ
الصِّیَامُ كَمَا كُتِبَ عَلَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِكُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُوۡنَ
‘হে
মুমিনগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের
পূর্ববর্তীদের ওপর, যাতে
তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৩)
তবে দিনের একটি নির্দিষ্ট সময় খা...