একসময় ডায়াবেটিসকে বয়স বাড়ার সঙ্গে সম্পর্কিত রোগ হিসেবে ভাবা হলেও এখন কম বয়সীদের মধ্যে এ রোগ বাড়ছে। এর কারণ ও প্রতিরোধের বিষয়ে লিখেছেন ডা. জারিন তাসনিম
ডায়াবেটিস মূলত দুই ধরনের— টাইপ-১ ও টাইপ-২। টাইপ-১ ডায়াবেটিস একটি অটোইমিউন কন্ডিশন। এটি যেকোনো বয়সে হতে পারে, তবে সাধারণত কম বয়সেই দেখা যায়। বাংলাদেশের তরুণদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিস বেড়ে গেছে। আর এর অন্যতম কারণ হচ্ছে জীবনযাত্রার পরিবর্তন।
কেন তরুণ বয়সে ডায়াবেটিস হচ্ছে
তরুণদের মধ্যে ডায়াবেটিস বাড়ার পেছনে অনেক কারণ রয়েছে। এর মধ্যে...