শরিফুল ইসলামের বোলিং রানআপ ফলো করেছিলেন কি? অনেকটা মিচেল স্টার্কের মতো। মোস্তাফিজুর রহমানকে বোলিং আইডল হিসেবে দেখা শরিফুলের দেশের বাইরে পছন্দের বোলার স্টার্ক। চেষ্টা করেন অজি পেসারের মতো সুইং করাতে।
দেশের বাইরে যাকে ‘গুরু’ মানেন সেই বোলারের মুখোমুখি হয়েছিলেন প্রথমবার। আর প্রথমবারেই শরিফুলের ‘গুরু-মারা বিদ্যায়’ কুপোকাত স্টার্কের অস্ট্রেলিয়া।
স্টার্কের ৬ উইকেটের সঙ্গে মিল রেখে নিজেও নিয়ে নিলেন ৬ উইকেট। যেন গুরুকে দেখিয়ে দেওয়া— আপনার পদাঙ্ক অনুসরণ করছি! ৩৫ রানে ৬, টেস্টে যা শরিফুলের সেরা বোলিং, প...