ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা কমিয়ে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই সোমবার বেইজিংয়ে পৌঁছেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে মঙ্গলবার বৈঠকে সীমান্ত বিরোধ নিয়ে আলোচনা করবেন তিনি। দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ার মধ্যে দোভালের এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ ছাড়া চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবা...