মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া ব্যাংক কর্মকর্তা মো. শরিফুজ্জামান সোহাগকে আটক করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও শ্রীনগর থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর মিরপুর-১-এর পাইকপাড়া থেকে তাকে আটক করা হয়।আজ বুধবার সকালে তাকে মুন্সিগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কামরান জানিয়েছেন, শরিফুজ্জামা...