প্যানক্রিয়াটিক ক্যানসারকে বিশ্ব জুড়ে ক্যানসারজনিত মৃত্যুর সপ্তম কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এ রোগের লক্ষণ ও এর প্রতিকার নিয়ে লিখেছেন ডা. মোহাম্মদ সাইদুল আমান
আমাদের শরীরের ভেতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি হলো প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়। পেটের ওপরের দিকে, লিভারের নিচে এবং পাকস্থলীর পেছনে এর অবস্থান। মেরুদণ্ড ও মহাধমনির ঠিক সামনে অবস্থিত এই ছোট অঙ্গটি আপাতদৃষ্টিতে আমাদের নজরে না এলেও শরীরে এর কাজের কোনো তুলনা নেই। প্যানক্রিয়াস মূলত দুটি প্রধান কাজ করে— প্রথমত, বিভিন্ন এনজাইম তৈরির ম...