কক্সবাজারের উখিয়ার ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয়; এটি আমাদের পর্যটন অবকাঠামোর নিরাপত্তাব্যবস্থা, অনুমোদন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার প্রশ্ন সামনে নিয়ে এসেছে। কয়েক ঘণ্টার আগুনে ১০টি প্রাণ ঝরে গেছে, যার মধ্যে একই পরিবারের ছয়জন। একটি আনন্দভ্রমণ মুহূর্তেই পরিণত হয়েছে একাধিক পরিবারের আজীবনের কান্নায়। হৃদয়বিদারক এমন মৃত্যু যেন কোনো ব্যক্তি বা পরিবারের জীবনে না আসে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো তদন্তাধীন। প্রাথমি...