চলতি বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য (ফেল করা) শিক্ষার্থীদের জন্য চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন এবং একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘এসএসসি-২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ’ ব্যানারে সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরেন।এরমধ্যে ফেল করা শিক্ষার্থীরা একাদশে ভর্তির সুযোগ দেওয়ার দাবি ছিল অন্যতম। শিক্ষার্থীরা এমন সময় এ দাবি তুলেছেন, যখন সম্প্রতি বগুড়ার এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ...