দুই বিলিওনিয়ারের লড়াইয়ে শেষ হাসি জেসিকার

ছবি: রয়টার্স
টেনিসে মেয়েদের এককে দুই আমেরিকান যখনই কোর্টে মুখোমুখি হন, গল্পটা যেন একই থাকে। কোর্টে নামলেই শুনতে হয় তারা বিলিওনিয়ার পরিবারের মেয়ে।
আগের সব ম্যাচের মতোই দুজনের পঞ্চম দেখাতেও শেষ হাসি হেসেছেন জেসিকা পেগুলা, যার পরিবারের সম্পদের পরিমাণ প্রায় ১২ বিলিয়ন ডলার। অন্যদিকে ফোর্বসের তথ্যমতে, হেরে যাওয়া এমা নাভারোর পারিবারিক সম্পদের পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ডলার।
কোয়ার্টার ফাইনালে ২ ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে ৩-৬, ৬-৪, ৬-৩ গেমে জিতে ক্যারিয়ারের তৃতীয় ইউএস ওপেন সেমিফাইনাল নিশ্চিত করেন জেসিকা।
৩২ বছর বয়সী পেগুলা র্যাংকিংয়ে বিশ্বের ৩ নম্বর খেলোয়াড়। তিনি এনএফএল দল ‘বাফেলো বিলস’ এবং এনএইচএল দল ‘বাফেলো সাব্রেস’-এর মালিকের মেয়ে। তাদের এই সম্পদের মূল উৎস গ্যাস ব্যবসা। পেগুলা শুধু টেনিস ট্যুর থেকেই প্রাইজমানি হিসেবে প্রায় ২৬ মিলিয়ন ডলার আয় করেছেন।
অন্যদিকে ২৫ বছর বয়সী নাভারো র্যাংকিংয়ে আছেন ২৭ নম্বরে। স্পন্সরশিপ এবং প্রদর্শনী ম্যাচ বাদ দিয়েই তিনি আয় করেছেন প্রায় ৭ মিলিয়ন ডলার। টেনিস অনুরাগী তার বাবা বেন নাভারোর বেশ কিছু ব্যবসা আছে। তিনি চার্লস্টন ও সিনসিনাটি টেনিস টুর্নামেন্ট দুটির মালিক।
এর আগে ২০২৪ সালের ফাইনালে বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কার কাছে হেরেছিলেন পেগুলা। কাকতালীয়ভাবে সেমিফাইনালে পেগুলার প্রতিপক্ষ সেই সাবালেঙ্কাই! ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাবালেঙ্কা আগের ম্যাচেই চেক প্রজাতন্ত্রের উইম্বলডন জয়ী লিন্ডা নস্কোভাকে ৭-৬(১), ৩-৬, ৭-৬(৭) ব্যবধানে হারিয়েছেন।
এছাড়া হেরে গেছেন কব্জির চোট কাটিয়ে ফেরা স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। অষ্টম বাছাই মার্কিন তারকা শেলটনের কাছে শেষ আটে হারলেন তিনি। ৪ ঘণ্টা ২৮ মিনিটের দীর্ঘ লড়াই শেষে বুধবার ভোররাত ৩টা ৩৩ মিনিটে ৬-৭(৫), ৬-১, ৬-৩, ১-৬, ৭-৬(১০-৭) ব্যবধানে জয় নিশ্চিত করেন শেলটন।





