টেনিসে মেয়েদের এককে দুই আমেরিকান যখনই কোর্টে মুখোমুখি হন, গল্পটা যেন একই থাকে। কোর্টে নামলেই শুনতে হয় তারা বিলিওনিয়ার পরিবারের মেয়ে।আগের সব ম্যাচের মতোই দুজনের পঞ্চম দেখাতেও শেষ হাসি হেসেছেন জেসিকা পেগুলা, যার পরিবারের সম্পদের পরিমাণ প্রায় ১২ বিলিয়ন ডলার। অন্যদিকে ফোর্বসের তথ্যমতে, হেরে যাওয়া এমা নাভারোর পারিবারিক সম্পদের পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ডলার। কোয়ার্টার ফাইনালে ২ ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে ৩-৬, ৬-৪, ৬-৩ গেমে জিতে ক্যারিয়ারের তৃতীয় ইউএস ওপেন সেমিফাইনাল নিশ্চিত করেন জেসিকা।৩২ বছর বয়সী পেগুলা র...