Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

বিদেশি কোচ রাখার সামর্থ্যও নেই টেনিসে

  • চীনে ৮ বছর থেকে শুরু হয় টুর্নামেন্ট
  • বেইজিংয়ে আছে ৬০টি টেনিস একাডেমি
  • ভারত প্রশিক্ষণ শুরু করে ৬ বছরে
  • ভারতে টেনিসের জন্য বায়োম্যাকানিকস ল্যাব আছে
শিহাব উদ্দিন
শিহাব উদ্দিন
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯
বিদেশি কোচ রাখার সামর্থ্যও নেই টেনিসে

ছবি: মোশারফ হোসেন

বাংলাদেশ টেনিস ফেডারেশনের অফিস যে রমনায় এবং সেখানে আটটি কোর্ট আছে; সেখানে এখন ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের (আইটিএফ) ওয়ার্ল্ড টেনিস ট্যুরের অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট হচ্ছে, তা হয়তো অনেক ক্রীড়াপ্রেমীই জানেন না। জানার কথাও নয়, টেনিস তো আর বাংলাদেশের জনপ্রিয় খেলাগুলোর একটি নয়!

এই টুর্নামেন্টে খেলছেন ১২ দেশের জুনিয়র টেনিসখেলুড়ে। বাংলাদেশের হয়ে খেলেছেন সাতজন। সিঙ্গেলসে সাফল্য নেই, তবে ডাবলসে পুরুষ ও মেয়েদের ইভেন্টে কোয়ার্টার ফাইনালে খেলেছে বাংলাদেশ। অপ্রতুল সুযোগ-সুবিধার মাঝেও ঘরের মাঠে এটুকু অগ্রগতিকে সাফল্যই ধরতে হয়।

চীনের কোচ হয়ে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সুকুমার রায়। তার কাছে চীনের বেইজিং শহরের টেনিস কাঠামো জানা গেল এরকম, ‘চীন অনেক বড় দেশ। সেখানে প্রতি সপ্তাহেই কোনো না কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়। এ ছাড়া ঘরোয়া বয়সভিত্তিক টুর্নামেন্ট হয় একদম অনূর্ধ্ব-৮ বছর থেকে। আর ম্যাচ সপ্তাহে হয়, প্রতি সপ্তাহে হয়। এ ছাড়া নাইকি, লি নিং— এমন স্পন্সরদের মাধ্যমেও ঘরোয়া টুর্নামেন্ট হয়।’

বাংলাদেশে স্পন্সর মাধ্যমে কোনো টেনিস টুর্নামেন্ট হওয়া দুরূহ ব্যাপার। এ ছাড়া টেনিস কাঠামোর আরও যে গল্প সুকুমার শোনালেন, তা-ও বাংলাদেশে হওয়া কঠিন, ‘এক বেইজিংয়েই আছে ৬০টি টেনিস একাডেমি। এ ছাড়া স্কুলে টেনিস কোর্ট আছে, অনেক স্কুল টেনিসের জন্য নিজস্ব কোচ নিয়োগ দেয়। এ ছাড়া একাডেমি যেটা আমরা পরিচালনা করি, সেখানে আটটি সেন্টারে আছে দুই হাজারের ওপর বিভিন্ন বয়সী টেনিস প্রশিক্ষণার্থী।’

ভারতীয় দলের কোচ প্রসেনজিৎ পল বললেন, ‘আমরা ছয় বছর থেকে টেনিসের প্রশিক্ষণ শুরু করি। আমাদের পুনেতে ভালো একাডেমি আছে। দেশব্যাপী ১৫টির বেশি একাডেমি আছে। এসব একাডেমিতে শুধু টেনিস প্রশিক্ষণ নয়, শিশুদের জন্য আলাদা ফিজিও নিয়োগ দেওয়া আছে।’

চীন-ভারতের টেনিস স্ট্রাকচারের ধারেকাছেও যে বাংলাদেশ নেই, তা মেনে নিলেন টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, ‘চায়না-কোরিয়ানদের কাঠামোর তুলনায় আমরা খুব পিছিয়ে। এখানে তো কোনো স্পন্সরই পাওয়া যায় না। ফেডারেশনের কোচ রেখে প্রশিক্ষণ দেওয়ার সামর্থ্য নেই। বিকেএসপিতে বাজেট-অনুদান আছে। আমরা চেয়েছিলাম যেন ভালো কোচ রেখে প্রশিক্ষণ দেওয়া যায়। ওরা চাইলে ভালো কোচ আনতে পারে, লম্বা সময় কোচিং করাতে পরে। কোচের অভাবে উন্নত খেলোয়াড় তৈরি হচ্ছে না।’

টেনিসকোচআইটিএফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব নাদিমুজ্জামান

    মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব নাদিমুজ্জামান

    তেল যেদিন হয়ে উঠল বিশ্বরাজনীতির অস্ত্র

    তেল যেদিন হয়ে উঠল বিশ্বরাজনীতির অস্ত্র

    আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    আখাউড়ায় বৃদ্ধ ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ

    আখাউড়ায় বৃদ্ধ ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ