বাংলাদেশ
টেনিস ফেডারেশনের অফিস যে রমনায়
এবং সেখানে আটটি কোর্ট আছে;
সেখানে এখন ইন্টারন্যাশনাল টেনিস
ফেডারেশনের (আইটিএফ) ওয়ার্ল্ড টেনিস ট্যুরের অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট হচ্ছে,
তা হয়তো অনেক ক্রীড়াপ্রেমীই
জানেন না। জানার কথাও
নয়, টেনিস তো আর বাংলাদেশের
জনপ্রিয় খেলাগুলোর একটি নয়!
এই টুর্নামেন্টে খেলছেন ১২ দেশের জুনিয়র
টেনিসখেলুড়ে। বাংলাদেশের হয়ে খেলেছেন সাতজন।
সিঙ্গেলসে সাফল্য নেই, তবে ডাবলসে
পুরুষ ও মেয়েদের ইভেন্টে
কোয়ার্টার ফাইনালে খেলেছে বাংলাদেশ। অপ্রতুল সুযোগ-সুবিধার মাঝেও ঘরের মাঠে...