Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অন্যান্য

বদলে যাচ্ছে ব্যাডমিন্টন, যা বলছেন সাইনা-জুমাররা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৭:৩৩
বদলে যাচ্ছে ব্যাডমিন্টন, যা বলছেন সাইনা-জুমাররা

নতুন নিয়মে মানিয়ে নিতে সমস্যা দেখছেন বাংলাদেশের শাটলার জুমার। ছবি: সংগৃহীত

যুগান্তকারী সিদ্ধান্তই নিল ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ)। অনেকদিন ধরেই ব্যাডমিন্টন ম্যাচের দৈর্ঘ্য কমানোর কথা ভাবছিল তারা। ম্যাচ প্রতিদ্বন্দ্বিতামূলক করা আর টিভি সম্প্রচারের জন্য একটি ম্যাচের গড় সময় আধা ঘণ্টায় নামিয়ে আনতে চাইছিল তারা।


সেই ভাবনায় আনুষ্ঠানিক সিলমোহর পড়ল শনিবার। ডেনমার্কে বিডব্লিউএফের বার্ষিক সাধারণ সভায় স্কোরিংসহ আরও কয়েকটি নতুন নিয়ম অনুমোদন করা হয়েছে। সভায় ২৪৫টি ভোটের মধ্যে পরিবর্তনের পক্ষে ১৯৮ আর বিপক্ষে পড়েছে ৪৩টি ভোট।

২০২৭ সালের ৪ জানুয়ারি কার্যকর হবে নিয়মগুলো। তিনটি গেমের ২১ পয়েন্টের নিয়ম বদলে যাবে। তিনটি গেম নিষ্পত্তি হবে ১৫ পয়েন্টে। মানে প্রতিটি গেমে ২১ পয়েন্টের বদলে ১৫ পয়েন্ট থাকবে। ৩x১৫ স্কোরিং পদ্ধতির প্রস্তাবটা পাস হয়েছে ভোটাভুটিতে।

গেমে স্কোর ১৪-১৪ সমতা হলে টানা দুই পয়েন্টের ব্যবধানে জিততে হবে। তবে পয়েন্টের সর্বোচ্চ সীমা বা ক্যাপ করা হয়েছে ২১ পয়েন্ট। সমতার পর ২১-২০ স্কোর হলে ২১তম পয়েন্ট পাওয়া খেলোয়াড় জয়ী হবেন। আগে এটা ছিল ৩০ পয়েন্ট।

আর ১১ পয়েন্টের ‘টেকনিক্যাল টাইম আউট’ বিরতিটি দেওয়া হবে আট পয়েন্টের সময়। আগের মতোই বিরতির সময় থাকবে এক মিনিট। এই নিয়মগুলো কার্যকর হলে ৬০-৮০ মিনিটের বদলে ম্যাচের গড় সময় হতে পারে আধা ঘণ্টা।

তিনটি গেমের ২১ পয়েন্টের নিয়ম বদলে যাবে। তিনটি গেম নিষ্পত্তি হবে ১৫ পয়েন্টে। মানে প্রতিটি গেমে ২১ পয়েন্টের বদলে ১৫ পয়েন্ট থাকবে। ৩x১৫ স্কোরিং পদ্ধতির প্রস্তাবটা পাস হয়েছে ভোটাভুটিতে।

এ নিয়ে বিডব্লিউএফের প্রেসিডেন্ট খুনয়িং পাতামা লিসওয়াদাত্রাকুল বলেছেন, ‘১৫ পয়েন্টের তিনটি গেমের স্কোরিং করার লক্ষ্য হচ্ছে ব্যাডমিন্টনকে আরও রোমাঞ্চকর ও প্রতিযোগিতামূলক করা। তাতে ম্যাচের সূচি আরও সহজ হবে, খেলোয়াড়দের শারীরিক ধকল কাটিয়ে উঠতেও সুবিধা হবে।’

ব্যাডমিন্টনের নিয়মের পরিবর্তন হয়েছে আগেও। ২০০২ সালের আগে পুরুষদের জন্য ১৫ ও নারীদের জন্য ১১ পয়েন্টের তিনটি গেম ছিল। ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত চালু ছিল সাত পয়েন্টের পাঁচটি গেম পদ্ধতি। ২০০৬ সাল থেকে ২১ পয়েন্টের তিনটি গেমের নিয়ম চালু করা হয়েছিল।

বারবার এই নিয়ম বদল নিয়ে ভারতের সাবেক নাম্বার ওয়ান সাইন নেহওয়াল বলেছেন, ‘যদি কোনো পরিবর্তন আনা হয়, সেটা যেন র‍্যালির মান ও খেলাটির প্রতিযোগিতামূলক ভারসাম্যকে প্রভাবিত না করে, তা নিশ্চিত করতে হবে। দিনশেষে, সুষ্ঠু প্রতিযোগিতা ও খেলার স্পিরিটের ওপরই মনোযোগ থাকা উচিত।’

বাংলাদেশের শাটলার আল আমিন জুমার আগামীর সময়কে বলেছেন, ‘২১ পয়েন্টের টানা তিনটি গেমে ইনজুরির ঝুঁকি বেড়ে যায়। এজন্যই হয়তো পয়েন্ট কমানো হয়েছে। এখনই বলা যাবে না এটা আমাদের জন্য ভালো হলো কি না। তবে হুট করে নিয়মে এত পরিবর্তন আনায় শাটলারদের অবশ্যই মানিয়ে নিতে সমস্যা হবে।’


ব্যাডমিন্টনবাংলাদেশনিয়ম বদল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৪

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:১১

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:২১

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    ২৮ আগস্ট ২০২৬, ০৮:৩২

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    ২৭ আগস্ট ২০২৬, ২২:০৪

    advertiseadvertise