Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় খেলা

বিশ্বকাপে ইরানের খেলা না খেলা নিয়ে মাথাব্যথা নেই ট্রাম্পের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১৯:১২
বিশ্বকাপে ইরানের খেলা না খেলা নিয়ে মাথাব্যথা নেই ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে ইরানে। হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিসহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নিহত হয়েছেন। ইরানও পাল্টা হামলা করেছে তেল আবিব এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু মার্কিন ঘাঁটিতে। তাই প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে।


ইরানের বিশ্বকাপে খেলা বা না খেলা নিয়ে অবশ্য মাথাব্যথা নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন,‘সত্যিই আমার কিছু যায় আসে না (ইরানের বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে)। বর্তমানে ইরান একটি পরাজিত দেশ। প্রায় শক্তিহীন হয়ে পড়েছে ওরা।’


বিশ্বকাপের বাকি আর ৯৯ দিন। ‘জি’ গ্রুপে ইরানের সঙ্গী বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ড। ১৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে তাদের। তবে বিশ্বকাপে ইরান খেলবে কিনা সেটা নিশ্চিত নন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ।


কয়েক দিন আগে ইরান টেলিভিশনকে মেহেদী তাজ বলেছিলেন,‘আমরা বিশ্বকাপ খেলার আশা করব, এই মুহূর্তে এটা প্রত্যাশার বাইরে। আমাদের ক্রীড়া বিভাগ সিদ্ধান্ত নেবে এ নিয়ে।’


গত বছর বিশ্বকাপের সূচি ঘোষণার আগেই ট্রাম্প ইরানের বাসিন্দাদের আমেরিকা যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সিদ্ধান্তের প্রতিবাদ করে ইরানের কর্তারা সূচি ঘোষণার অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেন। শুরুতে ভিসাও দেওয়া হয়নি ইরান ফুটবল ফেডারেশনের তিনজনকে। পরে যুক্তরাষ্ট্র ভিসা দিলে ইরানের কর্তারাও সিদ্ধান্ত বদলে সূচি ঘোষণার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

ইরানবিশ্বকাপডোনাল্ড ট্রাম্পফুটবল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise