Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

বার্সেলোনা ছাড়ছেন রাফিনিয়া?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১৯:৩৩
বার্সেলোনা ছাড়ছেন রাফিনিয়া?

রাফিনিয়াকে ঘিরে আবারও গুঞ্জন উঠেছে বার্সেলোনা ছাড়ার। ছবি: সংগৃহীত

দুই বছর আগে বার্সেলোনা প্রায় ছেড়ে দিয়েছিলেন রাফিনিয়া। হান্সি ফ্লিক কোচ হয়ে আসার পর সিদ্ধান্ত বদলান এই ব্রাজিলিয়ান। এরপর ফ্লিকের হাত ধরে বার্সেলোনার ভরসায় পরিণত হয়েছেন তিনি। গত মৌসুমে ছিলেন ব্যালন ডিঅরের দাবিদারও। সেই রাফিনিয়াকে ঘিরে আবারও গুঞ্জন উঠেছে বার্সেলোনা ছাড়ার।

বার্সেলোনাভিত্তিক দৈনিক স্পোর্ত-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান নিজের ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় ভুগছেন। ক্লাব কর্তৃপক্ষও জানে এটা। তাই পরের মৌসুমে কাতালানদের জার্সিতে রাফিনিয়াকে দেখা যাবে কি না, তা এখনো অনিশ্চিত।

গত মৌসুমে ৩৪ গোল ও ২৬ অ্যাসিস্ট ছিল রাফিনিয়ার। ব্যালন ডিঅরের দৌড়েও ছিলেন ফেভারিট। চোটের জন্য এ মৌসুমে সেই ছন্দ ধরে রাখতে পারেননি তিনি। ঊরুর চোট তাকে মাঠের বাইরে রেখেছে লম্বা সময়। মাঠে নেমেছেন ৩১ ম্যাচ, করেছেন ১৯ গোল ও ৮ অ্যাসিস্ট।

২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি থাকায় এই গ্রীষ্মে তিনি চলে গেলে ক্লাব মোটা অঙ্কের ট্রান্সফার ফি পাবে। সৌদি আরবের একাধিক ক্লাব তাকে দলে নিতে আগ্রহী বলেও জানা গেছে। তবে রাফিনিয়াকে ধরে রাখতে মরিয়া বার্সেলোনা।

বার্সেলোনা কোনোভাবেই তাকে বিক্রি করতে আগ্রহী নয়। বরং প্রধান কোচ হান্সি ফ্লিকের পরিকল্পনায় রাফিনিয়া এখনো গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকায় ক্লাব তাকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মার্চের শেষ দিকে চোটে পড়ার পর শনিবার প্রথমবারের মতো দলে ফিরেছেন রাফিনিয়া। সেই ম্যাচে ২-১ গোলে ওসাসুনাকে হারিয়ে লা লিগা শিরোপার একেবারে নিশ্বাস ছোঁয়া দূরত্বে বার্সা।



বার্সেলোনারাফিনিয়াসৌদি আরব
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise