Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

১২ বছর পর দক্ষিণ কোরিয়ায় খেলবে উত্তর কোরিয়ার ক্লাব

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৫:৩৭
১২ বছর পর দক্ষিণ কোরিয়ায় খেলবে উত্তর কোরিয়ার ক্লাব

সংগৃহীত ছবি

দুই কোরিয়ার মধ্যে সম্পর্কটা সাপে নেউলে। উত্তর কোরিয়ার কোন দল খেলবে দক্ষিণ কোরিয়ার মাটিতে, এমনটা ঘটে কালেভদ্রেই। দীর্ঘ ১২ বছর পর উত্তর কোরিয়ার নারী ফুটবল ক্লাব খেলতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ায়। এশিয়ান চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতেই শত্রু দেশে খেলতে যাচ্ছে কিম জন উনের দেশের দলটি।

রাজনৈতিক বৈরিতার কারণে দুই কোরিয়ার মধ্যে যোগাযোগ খুবই সীমিত। এর প্রভাবটা পড়েছে ক্রীড়াঙ্গনেও। শেষবার ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় খেলতে গিয়েছিল উত্তর কোরিয়ার টেবিল টেনিস দল। এর চার বছর আগে ২০১৪ সালে সবশেষ উত্তর কোরিয়ার জাতীয় দল ইচেহোনে পা রেখেছিল এশিয়ান গেমসে অংশ নিতে।

২০ মে নারী এশিয়ান চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার ক্লাব সুওন এফসির বিপক্ষে খেলবে উত্তর কোরিয়ার ক্লাব নায়হোইয়াং এফসি।

দক্ষিণ কোরিয়ায় যাচ্ছে নায়হোইয়াংয়ের ২৭ ফুটবলার ও ১২ কোচিং স্টাফ। উত্তর কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে, সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখেই পুরো সফরসূচি সাজিয়েছেন তারা।

আগামী ১৭ মে দক্ষিণ কোরিয়ায় পা রাখবে উত্তর কোরিয়ার ক্লাবটি। এয়ার চায়নার একটি বিশেষ বিমানে বেইজিং হয়ে ইচোহেন বিমানবন্দরে পৌঁছাবে তারা।

দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে, প্রতিবেশী দেশের সফরকারী দলের সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত তারা।

 

দক্ষিণ কোরিয়াউত্তর কোরিয়াফুটবল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise