Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপ জয়ের রেশ না কাটতেই অবসর ঘোষণা মার্কোসের

agamir somoy
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫
বিশ্বকাপ জয়ের রেশ না কাটতেই অবসর ঘোষণা মার্কোসের

চলতি বছরের জুলাই মাসে স্পেনের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে ওঠার রেশ কাটতে না কাটতেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন দলের অন্যতম সদস্য মার্কোস ইয়োরেন্তে। স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়ার ঠিক পরপরই মাত্র ৩১ বছর বয়সে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন এই অভিজ্ঞ রাইট-ব্যাক।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানান আতলেতিকো মাদ্রিদের এই তারকা। স্পেনের জার্সি হাতে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, এই সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত এবং অত্যন্ত ভেবেচিন্তে নেওয়া।

আরও পড়ুন

উয়েফার বিরুদ্ধে ‘ষড়যন্ত্র ও অপপ্রচারের’ অভিযোগ ফিফার

০৪ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ শুরুর আগেই অবসরের বিষয়টি মনে মনে পাকা করে ফেলেছিলেন উল্লেখ করে ইয়োরেন্তে বলেন, ‘আমি জানি যে আমি এখনো তরুণ এবং এই জার্সিতে হয়তো আরও বেশ কিছুদিন খেলে যাওয়ার সুযোগ ছিল। আমি এও জানি যে আপনাদের অনেকেই এই সিদ্ধান্ত হয়তো বুঝতে পারবেন না, বাইরে থেকে দেখলে আমিও হয়তো বুঝতাম না। তবে এটি আমার একান্তই ব্যক্তিগত, খুব গভীরভাবে ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

২০২০ সালে স্পেনের জাতীয় দলে অভিষেক হওয়া লরেন্তে ২০২০ সালের পর ২০২২ বিশ্বকাপেও দলের স্কোয়াডে ছিলেন, যদিও ২০২৪ সালের ইউরো জয়ী দলে তার জায়গা হয়নি। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে স্পেনের হয়ে ২৭টি ম্যাচ খেলেছেন তিনি। স্পেনের হয়ে দেশকে প্রতিনিধিত্ব করা এবং এই গৌরবের ইতিহাসের অংশ হতে পারা তার জীবনের অন্যতম বড় সম্মান বলে উল্লেখ করেছেনে ইয়োরেন্তে।

আরও পড়ুন

শানাকার ৩৯ বলের সেঞ্চুরিতে সিপিএলে নতুন ইতিহাস

০৪ সেপ্টেম্বর ২০২৬

বিদায়বেলায় সতীর্থদের সঙ্গে কাটানো শেষ মুহূর্তগুলোর স্মৃতিচারণ করে ইয়োরেন্তে আরও বলেছেন, ‘এই বছরগুলোয় যাদের সঙ্গে আমার দেখা হয়েছে এবং যারা আমার পরিবার ও আমাকে অনন্য ও অবিস্মরণীয় কিছু মুহূর্ত উপহার দিয়েছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি যা কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, তার সবই হৃদয়ে জমা রাখব; বিশেষ করে এই শেষ ৫২ দিন। একটি অসাধারণ দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে স্পেনকে শীর্ষে নিয়ে যাওয়ার সেই মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে।’

মার্কোস লরেন্তেস্পেনঅবসর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্ধ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্ধ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪

    নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    সেই ২০ অক্টোবরেই আবার মৃত্যুর মিছিল বড়াইগ্রামের সড়কে

    সেই ২০ অক্টোবরেই আবার মৃত্যুর মিছিল বড়াইগ্রামের সড়কে

    হওয়ার কথা ছিল সবচেয়ে নিরাপদ, হয়ে যাচ্ছে ঝুঁকির শহর

    হওয়ার কথা ছিল সবচেয়ে নিরাপদ, হয়ে যাচ্ছে ঝুঁকির শহর