Agamir Somoy E-Paper
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপ ব্যর্থতার জেরে কোরিয়ার ফুটবল কার্যালয়ে পুলিশি অভিযান

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১২:৪৮
বিশ্বকাপ ব্যর্থতার জেরে কোরিয়ার ফুটবল কার্যালয়ে পুলিশি অভিযান

বিশ্বকাপ ব্যর্থতার পর 'দক্ষিণ কোরিয়ার ফুটবল মরে গেছে' লেখা ব্যানার নিয়ে সমর্থকদের বিক্ষোভ। ছবিটি চলতি বছরের ৩০ জুনের।

দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের সাবেক কোচ হং মিয়ুং-বোর বিতর্কিত নিয়োগের ঘটনায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। ২০২৪ সালে কোচ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার এই আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের পেছনে রয়েছে সদ্য সমাপ্ত বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার ব্যর্থতা।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, সিউল থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত চিয়নানে কেএফএর প্রধান কার্যালয় এবং মধ্যাঞ্চলীয় সিউলে অবস্থিত কেএফএ হাউসে তল্লাশি চালান তদন্তকারীরা। নিয়োগ প্রক্রিয়ায় কর্তাব্যক্তিরা অন্যায়ভাবে হস্তক্ষেপ করেছিলেন কি না, মূলত সেই প্রমাণ খুঁজতেই এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন

বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে

০৭ আগস্ট ২০২৬

দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের সাবেক কোচ হং মিয়ুং-বো।হং মিয়ুং-বোর নিয়োগের পরপরই পুলিশের তদন্ত শুরু হলেও দীর্ঘ প্রায় দুই বছর তা থমকে ছিল। ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া দলের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর জনগণের ক্ষোভের মুখে এই তদন্ত নতুন মাত্রা পায়। অবশ্য হং মিয়ুং-বো এবং কেএফএ সভাপতি চুং মং-গিউ—দুজনই বিশ্বকাপ শেষে পদত্যাগ করেন। গত জুলাইয়ে সিউলে জাতীয় পরিষদের এক সংসদীয় শুনানিতেও হাজির হয়েছিলেন তারা।

অভিযোগ রয়েছে, হং মিয়ুং-বোর বাড়ির কাছের একটি বেকারিতে গিয়ে তাকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন কেএফএর সাবেক টেকনিক্যাল ডিরেক্টর লি লিম-সায়েং। দক্ষিণ কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল যে, লি-র সঙ্গে হং-এর সেই আলোচনা কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। কেএফএ নিজেদের নিয়োগবিধি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ ছিল। তবে মন্ত্রণালয় সে সময় কোনো অবৈধ কার্যক্রমের প্রমাণ পায়নি।

আরও পড়ুন

স্কালোনির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন এএফএ সভাপতি

০৭ আগস্ট ২০২৬

২০০২ বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দক্ষিণ কোরিয়া দলের অধিনায়ক ছিলেন এই হং মিয়ুং-বো। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত মঙ্গলবার পুলিশ হং-কে জিজ্ঞাসাবাদ করেছে। এর আগে সংসদীয় শুনানিতে নিজের পক্ষে সাফাই গেয়ে হং মিয়ুং-বো বলেছিলেন, ‘যখন আমি প্রস্তাবটি পেয়েছিলাম, তখন ভেবেছিলাম তারা সমস্ত সঠিক নিয়ম অনুসরণ করেছে। মানুষ হয়তো ভাবতে পারে যে সবকিছু অতটা স্বচ্ছ ছিল না, তবে আমি কখনোই কোনো বিশেষ সুবিধার জন্য অনুরোধ করিনি।’

দক্ষিণ কোরিয়াদক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দল২০২৬ ফিফা বিশ্বকাপ
    শেয়ার করুন:
    Advertisement
    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৬

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৬

    ০৮ আগস্ট ২০২৬, ০০:০৭

    সেক্যুলার স্বৈরাচারের পতনে ধর্মীয় স্বৈরাচারের ঝুঁকি তৈরি হয়

    সেক্যুলার স্বৈরাচারের পতনে ধর্মীয় স্বৈরাচারের ঝুঁকি তৈরি হয়

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫৯

    মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর

    মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর

    ০৮ আগস্ট ২০২৬, ০৩:৩১

    স্কুলব্যাগে মিলল ১০০ বোতল ফেনসিডিল!

    স্কুলব্যাগে মিলল ১০০ বোতল ফেনসিডিল!

    ০৮ আগস্ট ২০২৬, ০০:৪২

    ক্যাম্পাসে সাবধানে!

    ক্যাম্পাসে সাবধানে!

    ০৮ আগস্ট ২০২৬, ০০:৪৩

    সবজিতে স্বস্তি, ডিম-মাছে বাড়ছে বাজারের চাপ

    সবজিতে স্বস্তি, ডিম-মাছে বাড়ছে বাজারের চাপ

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩৯

    সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ

    সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ

    ০৮ আগস্ট ২০২৬, ০১:৪১

    জুলাই কৃতিত্ব নিয়ে টানাটানি

    জুলাই কৃতিত্ব নিয়ে টানাটানি

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৪০

    ডোবা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

    ডোবা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫১

    তত্ত্বে ‘থ্রি জিরো’ বাস্তবে কত

    তত্ত্বে ‘থ্রি জিরো’ বাস্তবে কত

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩০

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৮ আগস্ট ২০২৬, ০৭:৪০

    অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের বড় হার

    অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের বড় হার

    ০৮ আগস্ট ২০২৬, ০৮:৪৫

    সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব এলাকায়

    সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব এলাকায়

    ০৮ আগস্ট ২০২৬, ০৮:১৭

    গোপন ঘর থেকে চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী গ্রেপ্তার

    গোপন ঘর থেকে চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী গ্রেপ্তার

    ০৮ আগস্ট ২০২৬, ০২:৩৪

    আজকের নামাজের সময়সূচি (০৮ আগস্ট)

    আজকের নামাজের সময়সূচি (০৮ আগস্ট)

    ০৮ আগস্ট ২০২৬, ০৭:২১

    advertiseadvertise