Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

রাফিনিয়ায় শঙ্কা নেইমারে আশা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:৩৪
রাফিনিয়ায় শঙ্কা নেইমারে আশা

সংগৃহীত ছবি

নিয়তির খেলা বড়ই অদ্ভুত। নেইমারের অনুপস্থিতিতে যার ওপর সবচেয়ে ভরসা করেছিল ব্রাজিল, সেই রাফিনিয়াই গ্রুপ পর্বের মাঝপথে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায়। রাফিনিয়া ইনজুরিতে পড়লেন এমন দিনে, যেদিন ব্রাজিলিয়ানরা পেলেন বহু আকাঙ্ক্ষিত সেই সুসংবাদ। কার্লো আনচেলত্তি জানিয়েছেন, স্কটল্যান্ডের বিপক্ষে ফিরবেন নেইমার। রাফিনিয়ার যেখানে শেষ, নেইমারের শুরু সেখানেই।

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে জয়যাত্রা শুরু করল ব্রাজিল। এমন আনন্দের রাতেই এলো চরম দুঃসংবাদ। ম্যাচের প্রথমার্ধে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছেড়েছেন রাফিনিয়া। পুরনো চোট নতুন করে ফিরে আসায় এই ফরোয়ার্ডের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার শঙ্কাও জেগেছে। এক বছরের মধ্যে এটি তার চতুর্থ হ্যামস্ট্রিং চোট।

ম্যাচের ৩৮ মিনিটে ব্রাজিলের দ্বিতীয় গোলের আক্রমণের সময় দৌড়াতে গিয়ে ডান ঊরুতে টান লাগে রাফিনিয়ার। মাঠে প্রাথমিক চিকিৎসার পর তিনি অশ্রুসজল চোখে মাঠ ছাড়েন। তার বদলি হিসেবে মাঠে নামেন বোর্নমাউথের তরুণ ফরোয়ার্ড রায়ান। আক্রমণভাগের এই গুরুত্বপূর্ণ তারকার চোটে শঙ্কার কালো মেঘ ঘনিয়েছে ব্রাজিল দলে। ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘চিকিৎসকরা পরীক্ষা করে রাফিনিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন।’

রাফিনিয়ার মাঠ ছাড়ার দৃশ্য সবচেয়ে বেশি পুড়িয়েছে তার আক্রমণভাগের সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রকে। গত মার্চে আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এক মাস মাঠের বাইরে ছিলেন রাফিনিয়া। ভিনিসিয়ুস বললেন, ‘রাফা চোট পেয়ে মাঠ ছাড়ায় আমরা খুবই মর্মাহত। আমার মনে হয় তার সেই পুরনো চোটই ফিরে এসেছে। আমরা খুবই উদ্বিগ্ন।’

লুকাস পাকেতা বললেন, ‘রাফিনিয়া কিছুটা ভেঙে পড়েছে, মন খারাপ করেছে। আমরা সবাই আশা করছি যেন খারাপ কিছু না হয়। কারণ ও আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং আমরা সবাই তার ওপর অনেক ভরসা করি।’

ফিফার নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হয়ে যাওয়ার পর কোনো খেলোয়াড় চোটের কারণে ছিটকে গেলে তার পরিবর্তে নতুন কোনো খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত করা যাবে না। ফলে রাফিনিয়ার বিশ্বকাপ শেষ হয়ে গেলে টুর্নামেন্টের বাকি অংশ ২৬ জনের বদলে ২৫ জনের দল নিয়েই খেলতে হবে সেলেসাওদের। বার্সেলোনার হয়ে এই মৌসুমে চোটের কারণে এরই মধ্যে ১০৫ দিন মাঠের বাইরে থাকা রাফিনিয়ার ভাগ্য এখন ঝুলছে মেডিকেল রিপোর্টের ওপর।

২৫ জুন বাংলাদেশ সময় ভোররাত ৪টায় গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে েনইমার পুরোপুরি প্রস্তুত বলে জানালেন আনচেলত্তি, ‘নেইমার শনিবার থেকেই এককভাবে অনুশীলন শুরু করবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে।’

 

ব্রাজিলরাফিনিয়ানেইমার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise