Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

ফ্রান্সের বিশ্বকাপ জেতার সম্ভাবনা নিয়ে ইয়ামাল

ফ্রান্স আমাদের চেয়ে ভালো না

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১৯:০০
ফ্রান্স আমাদের চেয়ে ভালো না

সংগৃহীত ছবি

দিদিয়ে দেশমের ফ্রান্স স্পেনের চেয়ে শ্রেষ্ঠ নয়— এমন জোরালো বার্তা দিয়েছেন লামিনে ইয়ামাল। বিশ্বকাপ নকআউট পর্বে প্রবেশ করায় আত্মবিশ্বাসী বার্সেলোনার এই তারকা। উত্তর আমেরিকায় ট্রফি জয়ের বার্তাও দিয়ে দিয়েছেন তিনি।

দুর্দান্ত গ্রুপ পর্ব পার করে নকআউটে আধিপত্য বিস্তারের ব্যাপারে ফ্রান্সকে অনেকেই ফেভারিট ধরছেন। তবে ২০১৮ সালের চ্যাম্পিয়নদের নিয়ে বিচলিত নন ইয়ামাল। ইউরো ২০২৪-এর সফল অভিযানে ফ্রান্সের বিপক্ষে স্পেনের জয়কে প্রমাণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, ‘ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীদের ঊর্ধ্বে ফরাসি দলকে বসানোর কোনো যুক্তি নেই।‘

কিলিয়ান এমবাপে ও সতীর্থদের নিয়ে তৈরি হওয়া উন্মাদনা প্রসঙ্গে কোপে রেডিওর 'তিয়েম্পো দে হুয়েগো' অনুষ্ঠানে ইয়ামাল বলেন, ‘এমন কোনো দল নেই, যাদের হারানো অসম্ভব। ফ্রান্স আমাদের চেয়ে ভালো নয়। ইউরোর পর থেকে ওরা আমাদের হারাতে পারেনি। এখানে কোনো ফেভারিট নেই। কেউ আমাদের চেয়ে এগিয়ে নেই। যখন কোনো প্রতিযোগিতা আসে, আমি মনে করি আমি জিতব। এখন এটাই আমার মাথায় ঘুরছে। আমি বিশ্বকাপ জিতব বলেই মনে করছি।’

ফাইনাল জয়ের প্রতিক্রিয়া কেমন হবে— জানতে চাইলে তরুণ এই তারকা জানান, ‘আমি কখনো উত্তেজিত হই না, কাঁদি না। চোট পাওয়ার সময় কেঁদেছি, মাকে কাঁদতে দেখেও কেঁদেছি। বিশ্বকাপ জিতলে আমি কাঁদব না, এটা অসম্ভব।‘

উত্তর আমেরিকায় পারফরম্যান্স নিয়ে কিছুটা সমালোচনার মুখে পড়েছে স্পেন, তবে ইয়ামালের বিশ্বাস, আসল টুর্নামেন্ট শুরু হচ্ছে এখন থেকেই। তার মতে, নকআউট পর্ব যত এগোবে দলের খেলার মানও স্বাভাবিকভাবেই ততই উন্নত হবে।

রাউন্ড অব থার্টি-টুতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্পেন। এই ম্যাচ পার হতে পারলে সেমিফাইনালে ফ্রান্সের সঙ্গে সম্ভাব্য দেখা হতে পারে, যেখানে ইয়ামালের এই সাহসী বার্তার চূড়ান্ত পরীক্ষা হয়ে যেতে পারে।

লামিন ইয়ামালস্পেনফ্রান্স২০২৬ ফিফা বিশ্বকাপকিলিয়ান এমবাপ্পে
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise