Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

লিওনেল স্কালোনি

‘দলের পরিবেশ ছিল থমথমে, আমি আতঙ্ক সৃষ্টি করতে চাই না’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:৪২
‘দলের পরিবেশ ছিল থমথমে, আমি আতঙ্ক সৃষ্টি করতে চাই না’

দলে একের পর এক চোটের হানায় চিন্তিত আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

বিশ্বকাপ অভিষেকের আর মাত্র ১০ দিন বাকি। ঠিক এই মুহূর্তে লিওনার্দো বালের্দির চোট আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা হয়ে এসেছে। সব মিলিয়ে বিশ্বকাপ স্কোয়াডের প্রায় ১০ জনের মতো ফুটবলার ছোট-বড় চোটে আক্রান্ত।  যুক্তরাষ্ট্রের টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলের জয়ের পর সংবাদ সম্মেলনে এসে দলের কোচ লিওনেল স্কালোনি জানালেন তার বিকল্প ভাবনা।

লিওনার্দো বালের্দির চোট ও দল থেকে বাদ পড়া প্রসঙ্গে স্কালোনি বলেছেন, ‘আমরা সবাই আশা করছিলাম চোটটা যেন তেমন গুরুতর না হয়। কিন্তু অবশেষে নিশ্চিত হওয়া গেছে যে বালের্দির সোলিয়াস পেশিতে বড় সমস্যা। দুর্ভাগ্যবশত তাকে দল থেকে বাদ দিতে হচ্ছে, কারণ গ্রুপ পর্বে অবদান রাখতে যে ন্যূনতম ফিটনেস প্রয়োজন, সেটা তার নেই। আমি কোনো ঝুঁকি নিতে রাজি নই। সে বেশ কিছুদিন ধরেই ওখানে ছোটখাটো সমস্যায় ভুগছিল। ওকে এই খবরটি জানাতে আমার খুবই খারাপ লেগেছে।’

আরও পড়ুন

বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনার ধাক্কা

০৭ জুন ২০২৬

একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে স্কালোনি বলেছেন, ‘লিওনার্দোর প্রতি আমার আলাদা একটা টান আছে, কারণ অনূর্ধ্ব-২০ দল থেকে আমি যেদিন প্রথম দায়িত্ব নিই, সেদিন থেকেই সে এই দলের অংশ ছিল। ও কঠোর পরিশ্রম করেছে। ওকে যা বলার ছিল তা বলেছি। ঘটনাটি সত্যিই দুঃখজনক। বালের্দির সঙ্গে যা ঘটেছে তা নিয়ে দলের ভেতরের পরিবেশ কিছুটা থমথমে হয়ে পড়েছিল। আমরা যেভাবে পেরেছি পরিস্থিতি সামাল দিয়েছি। অনুভূতিটা মোটেও ভালো ছিল না; এটি আমাদের জন্য একটা কঠিন সময় ছিল।’


বালের্দির ছিটকে যাওয়ার পর দলের পরিকল্পনা নিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ বলেছেন, ‘এখনই কোনো বদলি খেলোয়াড় নিচ্ছি না। আমি কোনো আতঙ্ক সৃষ্টি করতে চাই না, তবে আমরা অনেক খেলোয়াড়কে নিয়েই এখনো ১০০ ভাগ নিশ্চিত নই। তাই এই সিদ্ধান্তটি শুধু একজন সেন্টার ব্যাক নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। আমরা অপেক্ষা করব। আমাদের সামনে আরও একটি ম্যাচ রয়েছে। লিওনার্দোর এই দুর্ভাগ্য আমাদের অনেক খেলোয়াড়কে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। তাই তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিতে চাই না। আমাদের মাথায় পরিকল্পনা আছে, তবে সম্ভবত মঙ্গলবার ম্যাচের আগে আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেব না। আমাদের দেখতে হবে বাকি ছেলেরা কেমন আছে।’ 

আর্জেন্টিনাইনজুরিলিওনেল স্কালোনি২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৯

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৫

    advertiseadvertise