Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপ দুয়ারে, মেসির চোট নিয়ে যা জানাল মায়ামি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৩:০২
বিশ্বকাপ দুয়ারে, মেসির চোট নিয়ে যা জানাল মায়ামি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের আগমুহূর্তে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় চোট পেয়ে মাঠ ছেড়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ শুরু হতে যখন আর মাত্র কয়েক দিন বাকি, তখন আর্জেন্টিনার এ মহানায়কের চোট ফুটবল বিশ্বে বড় উদ্বেগের জন্ম দিয়েছে। তবে স্বস্তির খবর হলো, মেসির এই চোট অতটা গুরুতর নয় বলে নিশ্চিত করেছে তার ক্লাব ইন্টার মায়ামি।

মেসির ডান পায়ের পেশিতে একটি ছোটখাটো চোট ধরা পড়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠে তার ফেরার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে নিয়মিত চিকিৎসার অগ্রগতি ও পুনর্বাসনের ওপর।

ম্যাচের ৭২তম মিনিটে হঠাৎ করেই বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। চোটের স্থানটি হাত দিয়ে চেপে ধরে তিনি নিজেই কোচকে ইশারা করেন তুলে নেওয়ার জন্য। এরপর বেশ সাবধানে এবং সতর্কতার সঙ্গে হেঁটে মাঠের বাইরে চলে যান তিনি।

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে আর্জেন্টিনার অধিনায়ককে এভাবে মাঠ ছাড়তে দেখে বিশ্ব জুড়ে কোটি কোটি আলবিসেলেস্তে সমর্থক ও ফুটবলপ্রেমীদের মধ্যে তাৎক্ষণিক উদ্বেগের সৃষ্টি হয়। শিরোপা ধরে রাখার মিশনে নামার ঠিক আগে মেসির এমন চোট দলের ওপর বড় ধাক্কা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।

মায়ামির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পরীক্ষা-নিরীক্ষার পর মেসির ডান পায়ে একটি হালকা মাংসপেশির চোট (মাইনর মাসল ইনজুরি) ধরা পড়েছে। তিনি কবে নাগাদ মাঠে ফিরবেন, সেটা তার শারীরিক উন্নতি ও পুনর্বাসনের ওপর নির্ভর করছে।’

মেসি মাঠ ছাড়ার পর নানা রকম গুঞ্জন ডালপালা মেললেও, চোটের মাত্র কয়েকঘণ্টা পরেই বড় স্বস্তির খবর দিল ইন্টার মায়ামি। ক্লাবের মেডিকেল দল জানিয়েছে, লিওনেল মেসির চোট নিয়ে বড় কোনো আশঙ্কার কারণ নেই। কোনো গুরুতর ইনজুরি বা অস্ত্রোপচারের সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

যদিও মাঠে মেসিকে বাঁ পায়ের হ্যামস্ট্রিং নিয়ে অস্বস্তিতে পড়তে দেখা গিয়েছিল, তবে ক্লাব তাদের প্রাথমিক রিপোর্টে ডান পায়ের পেশির হালকা সমস্যার কথাই উল্লেখ করেছে।

এই বছরই যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের আসর। ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার অন্যতম প্রধান ভরসা লিওনেল মেসি। বয়স ৩৮ হলেও এখনো আলবিসেলেস্তেদের আক্রমণভাগের মূল চালিকাশক্তি তিনি।

লিওনেল মেসিইন্টার মায়ামিইনজুরি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৯

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৫

    advertiseadvertise