Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

এল ক্লাসিকোতেই শিরোপার হাতছানি বার্সার

স্পোর্টস ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:১৫
এল ক্লাসিকোতেই শিরোপার হাতছানি বার্সার

আজ মুখোমুখি বার্সা-রিয়াল। ছবি: সংগৃহীত

লা লিগা ট্রফি থেকে নিশ্বাস দূরত্বে দাঁড়িয়ে তারা। কেমন হবে, যদি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সামনেই করা যায় শিরোপা উল্লাস? মৌসুমের শেষ এল ক্লাসিকোর আগে ঠিক এমন সমীকরণের সামনে বার্সেলোনা। আজ রাতে ক্যাম্প ন্যুতে মুখোমুখি বার্সা-রিয়াল। নিজেদের মাঠে রিয়ালকে হারিয়েই এই মৌসুমের লা লিগা নিশ্চিত করতে মুখিয়ে হ্যান্সি ফ্লিকের দল।


চুয়ামেনি-ভালভার্দে হাতাহাতি করেছিলেন অনুশীলনে। ছবি: সংগৃহীত

শিরোপা জিততে বার্সার দরকার আর মাত্র এক পয়েন্ট। ৩৪ ম্যাচ খেলে রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে থাকা বার্সা আজ রাতে হার এড়ালেই চ্যাম্পিয়ন হবে। ফিকে হয়ে আসা শিরোপা স্বপ্ন কিছুদিনের জন্য বাঁচিয়ে রাখতে রিয়ালের সামনে এই ম্যাচে জয়ের বিকল্প নেই।

ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন বার্সার সবচেয়ে বড় তারকা লামিন ইয়ামাল। ক্লাসিকোর লড়াইয়ে টাকা নিশ্চিতভাবেই মিস করবেন কোচ। তবে ফ্লিকের দলের জন্য সুখবর হচ্ছে, ফিট হয়ে এই ম্যাচে মাঠে ফিরছেন রাফিনিয়া। ম্যাচের কোন এক সময় বদলি হিসেবে তাকে নামাতে পারেন ফ্লিক।

এদিকে রিয়াল মাদ্রিদ শিবিরে চলছে চরম বিশৃঙ্খলা। এমবাপ্পের ইনজুরি ও রিয়ালের সঙ্গে তার দূরত্ব নিয়ে কয়েকদিন ধরেই চিন্তার ভাঁজ পড়েছে পেরেজের কপালে। সঙ্গে যোগ হয়েছে ড্রেসিংরুমের কলহ।

সংখ্যা সংখ্যায় এল ক্লাসিকো
১- ক্লাসিকো থেকে এক পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত করবে বার্সা।
২- এই নিয়ে মাত্র দ্বিতীয়বার ক্লাসিকোতে নির্ধারিত হবে শিরোপা
১১- এই মুহূর্তে রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে বার্সা।
১২- লা লিগায় শেষ ১২ ক্লাসিকোতে ড্র হয়নি। রিয়াল জিতেছে ৮ বার, ৪ বার জিতেছে বার্সা।

দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য চুয়ামেনি-ভালভার্দে হাতাহাতির খবরে টালমাটাল রিয়াল। এই দুই ফুটবলারকে ৫ লাখ ইউরো জরিমানাও করেছে ক্লাব। হাতাহাতিতে আহত ভালভার্দে আঘাত পেয়ে হাসপাতালেও গিয়েছিলেন। ক্লাসিকোতেও খেলা হচ্ছে না তার।

রিয়াল কোচ আলভারো আরবেলোয়া কেন ড্রেসিংরুম কান্ড সামাল দিতে পারছেন না, সে নিয়েও শুনতে হচ্ছে সমালোচনা। স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, মৌসুম শেষে যেহেতু ক্লাব ছাড়া অনেকটাই নিশ্চিত তার, তাই এসব ঝামেলায় জড়াতে চাইছেন না তিনি।

ম্যাচের আগে আরবেলোয়া এ নিয়ে জানালেন,‘দুজনই অনুশোচনা প্রকাশ করেছে, স্বীকার করেছে নিজেদের ভুল। শাস্তি মেনে ক্ষমা চেয়েছে। আমার জন্য এটাই যথেষ্ট।’ বার্সা কোচ হান্সি ফ্লিক জানিয়ে দিয়েছেন, রিয়ালের ভেতরের অশান্তি নিয়ে তিনি মাথা ঘামাতে চান না।

রিয়ালের ভরসা ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। বার্সার আক্রমণভাগ সামলাবেন রবার্ট লেভানদোস্কি ও ফেরমিন লোপেজ।

মুখোমুখি লড়াইয়ে কিছুটা এগিয়ে রিয়াল। ২০৩ ম্যাচে রিয়াল জিতেছে ১০৬ বার, বার্সার জয় ১০৫ ম্যাচে। লা লিগায় ১৯১ ম্যাচেও এগিয়ে রিয়াল, তারা জিতেছে ৮০ ম্যাচে, বার্সার জয় ৭৬।
ক্লাসিকোর আগে শিরোপা জিতলেও বার্সাকে গার্ড অফ অনার দেবে না বলেই জানিয়ে দিয়েছিল রিয়াল। কাতালানরা কি রিয়ালের সামনে শিরোপা জিতেই এই ‘প্রতিশোধ’ নেবে?




রিয়াল মাদ্রিদবার্সেলোনালা লিগা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise