Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

আর্সেনাল-আতলেতিকোর ফাইনালের অভিযান

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:২৫
আর্সেনাল-আতলেতিকোর ফাইনালের অভিযান

প্রথম লেগে ১-১ সমতায় শেষ হয়েছিল দুই দলের ম্যাচ। ছবি: সংগৃহীত

দুই দল কখনো চ্যাম্পিয়নস লিগের শিরোপা ছুঁয়ে দেখেনি। ফাইনালে উঠলেও স্বপ্নভঙ্গের যন্ত্রণায় পুড়তে হয়েছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্সেনাল ও আতলেতিকো মাদ্রিদ। কিন্তু প্রথম লেগের খেলা ১-১ সমতায় শেষ হওয়ায় আর্সেনালের ঘরের মাঠে অনুষ্ঠিতব্য দ্বিতীয় লেগটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চের চূড়ান্ত ধাপে পা রাখার সুযোগ গানার্সদের সামনে।

দীর্ঘ ২০ বছর আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছিল আর্সেনাল। সাত বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উঠেছে তারা। আতলেতিকোও শেষবার ফাইনাল খেলেছে ১০ বছর আগে। ২০০৬ সালে বার্সেলোনার কাছে আর্সেনাল এবং ২০১৬ সালে রিয়াল মাদ্রিদে হৃদয় ভেঙেছিল আতলেতিকোর।

দুদলই তাই ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর, যদিও আর্সেনালের মাঠে আতলেতিকোর সাম্প্রতিক রেকর্ড ভালো নয়। চলতি আসরের লিগ পর্বে এ মাঠেই আতলেতিকোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল আর্সেনাল।

আর্সেনাল এই ম্যাচে নামছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে। প্রিমিয়ার লিগে ফুলহামকে ৩-০ ব্যবধানে হারিয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শিরোপার পথে শক্ত অবস্থানে রয়েছে মিকেল আর্তেতার দল। তা ছাড়া, চলতি মৌসুমে ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের ৬ ম্যাচের ৫টিতেই জিতেছে উত্তর লন্ডনের ক্লাবটি। তবে ডিয়েগো সিমিওনের দলকে হারাতে হলে তাদের প্রথম লেগের চেয়েও উন্নত ফুটবল খেলতে হবে। ঘরের মাঠে আর্সেনাল সাধারণত বল দখলে আধিপত্য দেখায়, তবে আতলেতিকোর জমাট রক্ষণ ভাঙতে তাদের আক্রমণভাগের ধার বাড়াতে হবে।

অন্যদিকে, লা লিগায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে আতলেতিকো মাদ্রিদ। রক্ষণ সামলে প্রতি-আক্রমণে ওঠার যে সহজাত কৌশল সিমিওনের দলের, এমিরেটসেও তারা সেই একই ছকে খেলবে বলে ধারণা করা হচ্ছে। কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার মাঠে গিয়ে জয় ছিনিয়ে আনা আতলেতিকো এবার আর্সেনালকেও স্তব্ধ করে দিতে প্রস্তুত।

মিকেল আর্তেতার জন্য বড় স্বস্তি হয়ে দলে ফিরতে পারেন মার্টিন ওডেগার্ড ও কাই হাভার্টজ। তবে জুরিয়েন টিম্বার ও মিকেল মেরিনোকে এই ম্যাচে পাচ্ছে না গানার্সরা। আতলেতিকো মাদ্রিদে ইনজুরি সমস্যা কিছুটা কম, কেবল হোসে মারিয়া জিমেনেজ ও পাবলো বারিওসকে নিয়ে সংশয় রয়েছে।

ইতিহাস আজ আর্সেনালের পক্ষেই। মুখোমুখি লড়াইয়ে ১-১ সমতা থাকলেও এমিরেটসে দুই দলের সর্বশেষ ম্যাচে আতলেতিকোকে ৪-০ গোলে হারিয়েছিল আর্সেনাল। আজও এমন কিছুর প্রত্যাশায় আর্সেনালের ভক্তরা।

আতলেতিকো মাদ্রিদআর্সেনালচ্যাম্পিয়নস লিগ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise