Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

নিষেধাজ্ঞার শঙ্কা নিয়ে ফিরছেন রাফিনিয়া

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৭:৫৬
নিষেধাজ্ঞার শঙ্কা নিয়ে ফিরছেন রাফিনিয়া

৩৫ দিন পর ফিরছেন রাফিনিয়া। ছবি: সংগৃহীত

২৭ মার্চ চোট পেয়েছিলেন রাফিনিয়া। ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে পাওয়া সেই চোটের ৩৫ দিন পর আজ শনিবার ফিরছেন তিনি। ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচটির স্কোয়াডে এই ব্রাজিলিয়ানকে রেখেছেন কোচ হান্সি ফ্লিক।

রাফিনিয়াকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত ফ্লিক। তবে এই ব্রাজিলিয়ানের মাঠে ফেরাটা হবে নিষেধাজ্ঞার শঙ্কা নিয়েই। চারটি হলুদ কার্ড আছে তার। আজ আরও একটি কার্ড দেখলে খেলতে পারবেন না এল ক্লাসিকোয় রিয়ালের বিপক্ষে।

নিষেধাজ্ঞার শঙ্কা থাকলেও রাফিনিয়ার সব ম্যাচে নিজেকে উজাড় করে খেলার যে মানসিকতা, এরই প্রশংসা করেছেন ফ্লিক, ‘ফুটবলারদের চোট স্বাভাবিক। রাফা সব সময় শতভাগ দেয়। এটা তার মানসিকতা, তার মনোভাব। সে আমাদের অনেক সাহায্য করে, কিন্তু এই মৌসুমে ভুগেছে। তাকে ফিরে পাওয়াটা জরুরি। সে ওসানুনার মাঠে যাবে আর আমরা দেখব কী হয়। সে আমাদের অধিনায়ক।’

২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর ওসাসুনার মাঠে ৪-২ গোলে হেরেছিল বার্সেলোনা। সেই ম‍্যাচের পর আজ প্রথমবার এল সাদরে খেলবে বার্সা। হারের স্মৃতি মনে রেখে ফ্লিক বলেছেন,‘আমার মনে আছে। ওই দিন শুরুর একাদশে অনেক পরিবর্তন এনেছিলাম, এবার সেটা ঘটবে না। ওসাসুনা ভালো খেলছে এবং আগামী বছর তাদের সামনে ইউরোপে খেলার সুযোগ আছে। আমরা এই ম‍্যাচের জন‍্য প্রস্তুত।’

বার্সেলোনা আজ জিতলে পৌঁছে যাবে লা লিগা জয়ের দুয়ারে। রবিবার রিয়াল পয়েন্ট হারালেই এল ক্লাসিকোর আগে শিরোপা নিশ্চিত করবে তারা। তবে আপাতত শুধু ওসাসুনা ম্যাচ নিয়েই ভাবতে চান ফ্লিক, ‘আমি শুধু এই ম‍্যাচ নিয়ে ভাবছি। অন‍্য কিছু নয়। সব সময়ই সামনের ম‍্যাচে মনোযোগ দিই আমরা। আপাতত ভাবনায় শুধু এই ম‍্যাচ।’






রাফিনিয়াব্রাজিলবার্সেলোনা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise