Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

নারী সাফ ফুটবল

সেরার লড়াইয়ে এবার হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ২১:৫৫
সেরার লড়াইয়ে এবার হারল বাংলাদেশ

সংগৃহীত ছবি

ভারত ৩-০ বাংলাদেশ

লড়াইটা ছিল দক্ষিণ এশিয়ার দুই সেরার। নারী সাফের শ্রেষ্ঠত্বর বিচারে ভারতের পরেই অবস্থান বাংলাদেশের। যদিও শেষ দুই সাফে ভারত বারবার মাঠ ছেড়েছে হারের তেতো স্বাদ নিয়ে। দু’বারই জিতে গ্রুপ সেরা হয়েছিল বাংলাদেশ। এবার দৃশ্যপট বদলে গেছে। স্বাগতিক ভারত ৩-০ ব্যবধানে জিতে হয়েছে গ্রুপ সেরা। এই সুবাদে সেমিফাইনালে তারা পেয়েছে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ভুটানকে। আর বাংলাদেশকে সেমির মঞ্চে যেয়ে দিতে হবে নেপাল পরীক্ষা।

গোয়ার জওহরলাল স্টেডিয়ামে বাংলাদেশ নেমেছিল আগের একাদশে দুটি পরিবর্তন নিয়ে। বাজে ফর্মে একাদশে জায়গা হারান আফঈদা খন্দকার। আর মনিকা চাকমাকে সুযোগ দিতে বেঞ্চে যেতে হয় উমহেলা মারমাকে। গ্রুপ সেরা হতে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না পিটার বাটলারের শিষ্যদের। তাই শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশ খেলেছে আক্রমণাত্মক ফুটবল।

আগের ম্যাচে মাত্র ১২ সেকেন্ডে গোল করে বিশ্বরেকর্ড গড়া বাংলাদেশ ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী এ ম্যাচের শুরুতেও পেতে পারতেন গোল। দ্বিতীয় মিনিটে ভারত ডিফেন্ডার সিলকি দেবীর কাছ থেকে বল কেড়ে নিয়ে গোলকিপারকে একা পেয়ে যান বাংলাদেশ স্ট্রাইকার। তবে তার ডান পায়ের শট সোজাসুজি যায় ভারত কিপার পানথই চানুর কাছে।

শুরুতেই গোলের সেরা সুযোগ নষ্টের পর খেলাটা হয়েছে সেয়ানে সেয়ানে। কিছু সময় বাংলাদেশ প্রধান্য বিস্তার করেছে, কখনো আক্রমণে উঠে ভারতও পাল্টা জবাব দিতে চেয়েছে। ১৭ মিনিটে ডি বক্সের অনেক বাইরে থেকে আনিকার শট উদ্দেশ্যহীন বাইরে যায়। ২৭ মিনিটে কর্ণার থেকে গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল ভারত। তবে পিয়ারি জাজার হেড দূরের পোস্ট ঘেসে বাইরে যায়। ম্যাচের ৩৬ মিনিটে অবশ্য ঠিকই বাংলাদেশকে হতাশা উপহার দেন অভিজ্ঞ পিয়ারি। নিজেদের অর্ধ থেকে সিলকি দেবীর লম্বা বল ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি কোহাতি কিসকু। তার হেড চলে যায় পিয়ারির কাছে। বল পেয়েই ডান পায়ের জোড়ালো শটে মিলি আক্তারকে পরাস্ত করেন।

বিরতির পর পিছিয়ে পড়েও আক্রমণে গতি আনতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ৫২ মিনিটে ভারতের নির্মলা দেবীর ডান দিক থেকে নেওয়া চিপ শেষ মুহূর্তে মিস করেন মিলি। ৭৭ মিনিটে বদলী ফরোয়ার্ড মালাবিকাকে বক্সের ভেতরে বাজে ট্যাকলে ফেলে দিয়ে ভারতকে পেনাল্টি উপহার দেন সুরমা জান্নাত। যা থেকে স্বাগতিকদের আরও এগিয়ে নেন লিন্ডা কম। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মালবিকার গোল বাংলাদেশের কফিনে শেষ প্যারেক ঠুকে দেয়।

বুধবার হবে দুই সেমিফাইনাল। গত দুই আসরের দুই ফাইনালিস্ট বাংলাদেশ ও নেপাল মুখোমুখি হবে বাংলাদেশ সময় সাড়ে চারটায়।

নারী সাফ ফুটবলবাংলাদেশভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    advertiseadvertise