Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

পিচিচি ট্রফি

এমবাপ্পের কাঁধে নিঃশ্বাস ফেলছেন মুরিচি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৪
এমবাপ্পের কাঁধে নিঃশ্বাস ফেলছেন মুরিচি

সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে এমবাপ্পেকে প্রায় ধরে ফেলেছেন মুরিচি।

লিগ শিরোপার দৌড়ে রিয়াল মাদ্রিদ হয়তো অনেক এগিয়ে, কিন্তু পিচিচি ট্রফি বা সর্বোচ্চ গোলদাতার লড়াইটা জমে উঠেছে নাটকীয়ভাবে। লা লিগায় কিলিয়ান এমবাপ্পের রাজত্বে হানা দিয়েছেন মায়োর্কার কোসোভিয়ান স্ট্রাইকার ভেদাত মুরিচি। গতকাল রবিবার রায়ো ভায়োকানোর বিপক্ষে জোড়া গোল করে এমবাপ্পের চেয়ে কাঁধে নিঃশ্বাস ফেলছেন এই ফুটবলার।

পরিসংখ্যান বলছে, পিচিচি ট্রফির লড়াইয়ে ভেদাত মুরিচি এখন এমবাপ্পের চেয়ে মাত্র ২ গোল পিছিয়ে আছেন। রেলিগেশন শঙ্কায় থাকা মায়োর্কার জন্য কালকের রাতটি ছিল স্বস্তির। রায়ো ভায়োকানোকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে মাত্র চার মিনিটের ব্যবধানে দুটি গোল করেন ৩১ বছর বয়সী মুরিচি। চলতি মৌসুমে লিগে তার গোলসংখ্যা হলো ২১টি।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদ মহাতারকা কিলিয়ান এমবাপ্পে বর্তমানে ২৩ গোল নিয়ে তালিকার শীর্ষে থাকলেও তার সময়টা ভালো যাচ্ছে না। গত শুক্রবার জিরোনার বিপক্ষে ১-১ ড্রয়ের ম্যাচেও তিনি ছিলেন গোলহীন। পরিসংখ্যান বলছে, গত ফেব্রুয়ারি মাসের পর থেকে লা লিগায় জালের দেখা পাননি ফরাসি ফরোয়ার্ড। এই সুযোগটিই কাজে লাগিয়েছেন মুরিচি। গত সপ্তাহেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে মায়োর্কার ২-১ জয়ের ম্যাচেও গোল করেছিলেন তিনি।

ভায়োকানোর বিপক্ষে মায়োর্কার হয়ে অন্য গোলটি করেন ইয়ান ভির্জিলি। এই জয়ে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে টেবিলের ১৫ নম্বরে উঠে এসেছে মায়োর্কা। অবনমন অঞ্চল থেকে তারা এখন ২ পয়েন্ট দূরে। অন্যদিকে, হারের পর ১৩ নম্বরে থাকা রায়ো ভায়োকানোর অবস্থান কিছুটা নড়বড়ে। ম্যাচ শেষে উচ্ছ্বসিত মুরিচি বলেন, ‘আমি সত্যিই গর্বিত। আমরা দারুণ খেলেছি এবং অবশেষে রেলিগেশন জোন থেকে বের হতে পেরেছি।’ 

লা লিগামুরিচিএমবাপ্পেপিচিচি ট্রফি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise