মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

লি কাং ইন
পিএসজি থেকে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন লি কাং ইন। লা লিগায় নিজের অভিষেক ম্যাচটা তিনি স্মরণীয় করলেন অসাধারণ এক গোলে। মালাগার বিপক্ষে বদলি নেমে ৭০ মিনিটে চোখজুড়ানো গোলে আতলেতিকোকে এগিয়ে নেন দক্ষিণ কোরিয়ান এই উইঙ্গার। ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স বায়েনা। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলের জয় পায় আতলেতিকো। লা লিগার অন্য দল বার্সেলোনা জিতেছে হুয়ান গাম্পার ট্রফি। মৌসুম শুরুর আগে আল আহলিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে হান্সি ফ্লিকের দল। হামজা আব্দেল কারিম ও রাফিনিয়া গোল করেন কাতালানদের হয়ে। বিরতির পর ব্যবধান কমান জিজো।






