Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

লা লিগার শেষ ম্যাচে রিয়ালের জয়, বার্সার হার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:৩১
লা লিগার শেষ ম্যাচে রিয়ালের জয়, বার্সার হার

বার্সার হয়ে বিদায়ি ম্যাচ খেললেন লেভানদোস্কি। ছবি: সংগৃহীত

লা লিগা আগেই নিশ্চিত করেছিল বার্সেলোনা। আনুষ্ঠানিকতার শেষ ম্যাচটা অবশ্য জিততে পারেনি তারা। ভ্যালেন্সিয়ার কাছে শনিবার ৩-১ গোলে হেরেছে হান্সি ফ্লিকের দল। রবার্ট লেভানদোস্কির বিদায়ি ম্যাচটা তাই শেষ হয়েছে হতাশায়।

রিয়াল মাদ্রিদের হয়ে বিদায়ি ম্যাচ খেলেছেন অধিনায়ক দানি কার্ভাহাল ও ডিফেন্ডার ডাভিড আলাবা। কোচ আলভারো আরবেলোয়ারও শেষ ম‍্যাচ ছিল অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে। সেই ম‍্যাচে ৪-২ গোলে জিতেছে রিয়াল। একটি করে গোল কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম, ব্রাহিম দিয়াস ও গন্সালো গার্সিয়ার।

৩৮ ম্যাচে ৩১ জয় ও এক ড্রয়ে ৯৪ পয়েন্ট নিয়ে লা লিগা শেষ করল বার্সেলোনা। ৮৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ রিয়াল মাদ্রিদ। স্পেনের শীর্ষ লিগ থেকে অবনমন হল রিয়াল ওবিয়েদো, জিরোনা ও মায়োর্কার।

ভ্যালেন্সিয়ার মাঠে ৬১তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন লেভানদোস্কি। ফেররান তরেসের ভলিতে পোলিশ তারকা করলেন বার্সার হয়ে তার শেষ গোল।

৬৬তম মিনিটে বক্সের বাইরে বল পেয়ে ভেতরে ঢুকে সমতা ফেরান হাভি গেরেরা। লুইস রিওহা দলকে এগিয়ে নেন ৪ মিনিট পর। ইনজুরি টাইমের সপ্তম মিনিটে অপর গোলটি গিদো রদ্রিগেসের।

অপর ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে ১২ মিনিটে গার্সিয়া, ৪১ মিনিটে বেলিংহাম, ৫১ মিনিটে এমবাপ্পে আর ৮৮ মিনিটে রিয়ালের হয়ে গোল করেন দিয়াস।

৭০তম মিনিটে দর্শকদের অভিনন্দেনের মধ‍্যে মাঠ ছাড়েন আলাবা। ৮৪তম মিনিটে মাঠ ছাড়েন রিয়াল অধিনায়ক কার্ভাহালও। দুই দলের খেলোয়াড়রা অভিজ্ঞ স্প‍্যানিশ রাইট ব‍্যাককে গার্ড অব অনার দেন তখন।



বার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise