Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফ্রান্সের দ্বিতীয় সারির দলও আর্জেন্টিনার চেয়ে দামি!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১৬:০৭
ফ্রান্সের দ্বিতীয় সারির দলও আর্জেন্টিনার চেয়ে দামি!

ফ্রান্সের বর্তমান যে ফুটবল প্রতিভা রয়েছে, তা দিয়ে এমন তিনটি আলাদা দল গঠন করা সম্ভব।

আসন্ন ফিফা বিশ্বকাপে স্পেনের সঙ্গে যৌথভাবে ‘হট ফেভারিট’ হিসেবে মাঠে নামবে ফ্রান্স। ফরাসি ফুটবলের গভীরতা বোঝাতে সম্প্রতি বেলজিয়ামের ডিফেন্ডার থমাস মুনিয়ের একটি মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। তার মতে, ফ্রান্সের বর্তমান যে ফুটবল প্রতিভা রয়েছে, তা দিয়ে এমন তিনটি আলাদা দল গঠন করা সম্ভব। এমনকী প্রতিটি দলই নাকি বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে।

আসলেই কি ফ্রান্সের দ্বিতীয় বা তৃতীয় সারির দল বিশ্বকাপ জিততে পারবে? উত্তর ‘না’ হলেও, দলটির প্রতিভার গভীরতা যে মারিয়ানা ট্রেঞ্চের চেয়েও গভীর, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ফুটবলভিত্তিক ওয়েবসাইট ‘ট্রান্সফারমার্কেট’-এর তথ্য অনুযায়ী, ফ্রান্সের মূল ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা না পাওয়া খেলোয়াড়দের নিয়ে যদি একটি বিকল্প একাদশ গঠন করা হয়, তবে সেই দলের বাজারমূল্য (প্রায় ৪১৮ মিলিয়ন ইউরো) পর্তুগাল, ব্রাজিল, নেদারল্যান্ডস কিংবা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মূল দলের চেয়ে বেশি হবে!

গত কয়েক দশক ধরে বিশ্ব ফুটবলে ছড়ি ঘোরানো ফ্রান্স কীভাবে নিজেদের এই পর্যায়ে নিয়ে গেল? এর পেছনে রয়েছে এক সুদীর্ঘ পরিকল্পনা ও কাঠামোগত বিপ্লব। ১৯৩০ থেকে ১৯৭০ দশক পর্যন্ত বিশ্বমঞ্চে ফ্রান্সের ফুটবল ছিল চরম হতাশাজনক। প্রতিভার অভাব না থাকলেও বড় টুর্নামেন্টে বারবার মুখ থুবড়ে পড়ত তারা। এই ব্যর্থতা থেকে বাঁচতে ১৯৭০-এর দশকের শুরুতে তৎকালীন জাতীয় দল ম্যানেজার জর্জ বুলোনের পরিকল্পনায় ফরাসি ফুটবল ফেডারেশন ‘সেন্ট্রেস দে ফরমেশন’ বা বিশেষ প্রশিক্ষণ একাডেমি গড়ে তোলার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন

বিশ্বকাপ দলে ডাক পেয়ে রাতারাতি বিখ্যাত নিউজিল্যান্ডের টিম পেইন

২৯ মে ২০২৬

‘আল জাজিরা’কে ফ্রান্সের ইনস্টিটিউট ন্যাশনাল ডু ফুটবল (আইএনএফ) ক্লেয়ারফন্টেইনের প্রশাসক ফ্রাঙ্ক বেন্টোলিলা বলেন, ‘ফ্রান্স তখন কোনো ট্রফি জিতছিল না। তাই একটি নতুন কাঠামো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।’ সরকারের পূর্ণ সমর্থনে ১৯৭৪ সালে প্রথম ১৬টি একাডেমি সেন্টার স্থাপন করা হয়। দেশের প্রত্যন্ত অঞ্চল ও অভিবাসী পরিবারগুলো থেকে তরুণ প্রতিভা খুঁজে বের করাই ছিল এর মূল লক্ষ্য।

এমন উদ্যোগের প্রথম সুফল পাওয়া যায় ১৯৯৮ সালের ঘরের মাঠের বিশ্বকাপে। জিনেদিন জিদানের মতো অসামান্য প্রতিভার হাত ধরে সেবার বিশ্বজয় করে ফ্রান্সের বহুসাংস্কৃতিক বা ‘ব্ল্যাক-ব্লাঙ্ক-বিউর’ দল। এরপর ২০১৮ সালের বিশ্বকাপ জয় এবং ২০০৬ ও ২০২২ সালের রানার্স-আপ হওয়া প্রমাণ করে, ফরাসিদের এই একাডেমি ব্যবস্থা কতটা নিখুঁত।

ফ্রান্সের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক বার্নার্ড লামা মনে করেন, ফরাসি ফুটবলের এই সাফল্যের মূল চাবিকাঠি হলো একাডেমি ব্যবস্থার সঙ্গে অভিবাসনের মেলবন্ধন। আফ্রিকা বা ফরাসি গায়ানা থেকে আসা মানুষেরা ফরাসি ক্রীড়া সংস্কৃতিতে এক নতুন গতি এনেছে।

লামা বলেন, ‘উসমান দেম্বেলে বা দেজিরে দুয়ের মতো নতুন প্রজন্মের ফুটবলাররা কিন্তু অন্য দেশ থেকে আসেনি, তারা ফ্রান্সের মাটিতেই বড় হয়েছে, বিশেষ করে প্যারিসের আশেপাশে। তারা শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী। তাদের মাঝে জয়ের ক্ষুধা আছে। কিলিয়ান এমবাপ্পে, দেম্বেলে বা দুয়ের মতো খেলোয়াড়রা ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে যেকোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।’

আরও পড়ুন

বিশ্বকাপের উন্মাদনায় জার্সির বাজারে আগুন

৩০ মে ২০২৬

ফ্রান্সের এই ফুটবল বিপ্লবের মূল গোপন সূত্র কী? দীর্ঘদিনের ফরাসি কোচ ও স্কাউট স্টিফেন নাদো বলেন, ‘কঠোর পরিশ্রম, সুনির্দিষ্ট কাঠামো এবং নিখুঁত সংগঠনের সংমিশ্রণ। এখানে একজন খেলোয়াড়কে তার পরিবার থেকে বিচ্ছিন্ন না করে নিজের শেকড়ের কাছাকাছি রেখে শিক্ষা ও ফুটবল প্রশিক্ষণ দেওয়া হয়। ক্লেয়ারফন্টেইনের প্রশিক্ষণে মূলত জোর দেওয়া হয় স্ট্রিট ফুটবলে। ১ বনাম ১ বা ২ বনাম ২ পজিশনে বল ড্রিবলিং ও ফার্স্ট টাচ উন্নত করার পর তাদের বড় মাঠে দলগত পজেশন শেখানো হয়।’

বেন্টোলিলা যোগ করেন, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি ফুটবল প্রতিভা তৈরি হচ্ছে ব্রাজিলের সাও পাওলো এবং ফ্রান্সের প্যারিসে। এর বড় কারণ স্থানীয় বেসরকারি একাডেমিগুলো। প্যারিসের এমন অনেক অপেশাদার বা লোকাল ক্লাব আছে, যারা বয়সভিত্তিক ফুটবলে বার্সেলোনা বা পিএসজির মতো প্রতিষ্ঠিত ক্লাবের একাডেমিকে অনায়াসে হারিয়ে দেয়। ৮-৯ বছর বয়স থেকেই এই শিশুরা চাপ সামলে খেলতে অভ্যস্ত হয়ে ওঠে। আশির দশকে ফরাসি দলকে বলা হতো ‘ইউরোপের ব্রাজিল’। চার দশক পর এসে সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক রূপ ও সংস্কৃতির হাত ধরে ফ্রান্স যেন আজ সত্যি সত্যিই ইউরোপের ব্রাজিলে পরিণত হয়েছে।

ফ্রান্স ফুটবলআর্জেন্টিনা ফুটবল২০২৬ বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    advertiseadvertise