Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

শোকের শক্তি বনাম প্রতিশোধ

  • সেমিফাইনালে বাংলাদেশ-নেপাল
ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:০৬
শোকের শক্তি বনাম প্রতিশোধ

মা হারিয়েছেন শিউলি ছবি: বাফুফে

গোয়ার প্লেনেট হলিউড বিচ রিসোর্টে মঙ্গলবারের ভোরটা এলো শোকের চাদর মুড়িয়ে। নারী সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে এখন সে রিসোর্টে ঘাঁটি গেড়েছে বাংলাদেশ। ভোরে দেশ থেকে সেখানে পৌঁছে যায় দলের অভিজ্ঞ লেফটব্যাক শিউলি আজিমের মায়ের অকাল মৃত্যু সংবাদ। শিউলির স্বজন হারানোর শোক ছুঁয়ে গেছে গোটা দলকে। মাত্র ৪৫ বছর বয়সে কিডনিজনিত জটিলতায় পরলোকগমন করেন শিউলির মা বাসনা আজিম। তবে সতীর্থের স্বজন হারানোর শোককে শক্তিতে রূপান্তর করতে হচ্ছে গোটা দলকে। রাত পোহালেই নারী সাফের সেমিফাইনালে তাদের দিতে হবে নেপাল পরীক্ষা।

বয়সের হিসাবে দলে সবার বড় শিউলি। অনুজদের মানসিকভাবে শক্ত করতে তাই তিনিও চেষ্টা করছেন মায়ের মৃত্যু শোককে সামলে রাখতে। তাই বিকালে রিসোর্ট লাগোয়া সাগরপাড়ে চলে যান সবার সঙ্গে। প্রায় এক ঘণ্টা বালিয়াড়িতে হেঁটে দল নেয় গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি।

গুরুত্বপূর্ণ ম্যাচে শিউলিকে পেতে চাইছেন কোচ পিটার বাটলার। অসুস্থতার কারণে প্রথম দুই ম্যাচ বিশ্রামে ছিলেন এ লেফটব্যাক। তার অনুপস্থিতি ভালোই ভুগিয়েছে দলকে। ভারতের কাছে বড় হারে বড় দায় ছিল রক্ষণের। শিউলি থাকলে হয়তো পরিণতি এতটা বাজে হতো না।

তারপরও প্রশ্ন থাকছে, শিউলি পারবেন তো খেলতে? শরীর না হয় প্রস্তুত, মনটা যে ক্ষতবিক্ষত। দলের মিডিয়া ম্যানেজার সাইদ হাসানের মনের কোণেও সে প্রশ্ন উঁকি দিচ্ছে, ‘খবর পাওয়ার পর থেকে কেঁদেই চলছে শিউলি। ছোট ছোট ভাইবোনের কী হবে, সে চিন্তা তাকে পেয়ে বসেছে।’

মারিয়াদের মানিয়ে নিতে বাস্তবে ফিরতে সময় বেশি নেই। যাদের হারিয়ে গেল দুবার শিরোপা উৎসব হয়েছিল, সেই নেপালকে এবার হারাতে হবে সেমিফাইনালে। কোচ বলছেন তার মেয়েরা প্রস্তুত, ‘এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিউলির পরিবারের কাছে আমাদের সমবেদনা পৌঁছে দেওয়া। আমরা টুর্নামেন্টের এমন একটা পর্যায়ে আছি, আমার মনে হয় না (শিউলির মায়ের মৃত্যু বা সকালে প্রস্তুতি না নেওয়া) এর কোনো নেতিবাচক প্রভাব খেলায় পড়বে। শিউলি অবশ্যই দলের অভিজ্ঞ একজন সদস্য। যেহেতু সকালের সেশন বাতিল হয়েছে, এখন বাকি সুযোগ-সুবিধাগুলো খুব ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করছি। বিকালে দল একটু হাঁটতে বের হয়েছিল। আজ (মঙ্গলবার) আমরা ফুটবলে একটা লাথিও মারিনি। আমি মনে করি না এটি আমাদের কোনো অসুবিধায় ফেলবে। এটি সবাইকে কিছুটা সময় দিচ্ছে, যা ঘটেছে তা নিয়ে ভাবার এবং উপলব্ধি করার যে— জীবন মাঝে মাঝে কতটা নিষ্ঠুর হতে পারে।’

এই শোককে শক্তিতে বদলে দেওয়ার মন্ত্রটাই হৃদয়ে গেঁথে নিতে বলছেন বাটলার, ‘আমি মেয়েদের বলেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইতিবাচক মানসিকতা নিয়ে ম্যাচটি খেলা। আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আছি, একটা নেতিবাচক শক্তিকে ইতিবাচক শক্তিতে রূপান্তর করতে হবে। যদিও কাজটা সহজ নয়। তবে আমি বিশ্বাস করি আমাদের এমন একদল মেয়ে আছে, যারা মাঠে নেমে একটি ভালো পারফরম্যান্স উপহার দিতে পুরোপুরি সক্ষম এবং তারা জানে কী করতে হবে। আমার বিশ্বাস, নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে পারলে আমরা জিতব।’

শিউলির প্রতি সমবেদনা জানিয়েছেন নেপালের কোচ নবিন নিউপানেও। এরপর আজকের ম্যাচে নিজেদের লক্ষ্যের কথা বলেছেন কোচ, ‘সেমিফাইনালের জন্য আমরা প্রস্তুত। আগেই বলেছি ভারত ও বাংলাদেশ দুটিই কঠিন প্রতিপক্ষ। আমরা তাদের ম্যাচটি দেখেছি। বাংলাদেশের বিপক্ষে দারুণ একটা লড়াই উপহার দিতে প্রস্তুত। মূল লক্ষ্য যেহেতু শিরোপা, আমরা সেদিকেই মনোযোগ দিচ্ছি।’

শেষ দুই ফাইনালে নেপালের হৃদয় ভেঙে দিয়ে শিরোপা উৎসব করেছিল বাংলাদেশের মেয়েরা। শিউলির মায়ের মৃত্যুতে আজ ভাঙা হৃদয়ে সেই নেপালকেই হারানোর পণ করে নামতে হবে তাদের।

সেমিফাইনালসাফ চ্যাম্পিয়নশিপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    advertiseadvertise