Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

রিয়ালে কোণঠাসা এমবাপ্পেকে আর্সেনালে পাঠানোর গুঞ্জন

স্পোর্টস ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৫:৫৮
রিয়ালে কোণঠাসা এমবাপ্পেকে আর্সেনালে পাঠানোর গুঞ্জন

রিয়াল মাদ্রিদে স্বস্তিতে নেই কিলিয়ান এমবাপ্পে।

রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের স্বপ্নযাত্রা এখন দুঃস্বপ্নে পরিণত হওয়ার পথে। সম্প্রতি এমবাপ্পেকে বিক্রি করে দেওয়ার দাবিতে রীতিমতো গণসাক্ষর সংগ্রহে নেমেছেন রিয়াল সমর্থকরা। সান্তিয়াগো বার্নাব্যুর উত্তাল পরিস্থিতির সুযোগ নিয়ে ফরাসি এই সুপারস্টারকে আর্সেনালে ভেড়ানোর সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।

রিয়াল মাদ্রিদে বর্তমানে এক নজিরবিহীন অস্থিরতা চলছে। অনুশীলনে ফেদেরিকো ভালভার্দে এবং অহেলিয়া চুয়ামেনির মধ্যে মারামারির খবর পাওয়া গেছে, যার ফলে ভালভার্দেকে হাসপাতালেও যেতে হয়েছে। ইনজুরি থেকে সেরে ওঠার সময় এমবাপ্পের ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে এলে খেপে যান সমর্থকরা। অনলাইনে তাকে ক্লাব থেকে বের করে দেওয়ার একটি পিটিশনে প্রায় সাত কোটি মানুষ স্বাক্ষর করেছেন।

আরও পড়ুন

রিয়াল মাদ্রিদে কোণঠাসা এমবাপ্পে

০৫ মে ২০২৬

ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সাধারণত জনমতকে গুরুত্ব দিয়ে থাকেন। সমর্থকদের চাপে তিনি এমবাপ্পেকে ছেড়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে আর্সেনালের সাবেক তারকা ইমানুয়েল পেটিট মনে করেন, আর্সেনালই হবে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকার জন্য আদর্শ ক্লাব। মিকেল আর্তেতার কৌশলের সঙ্গে তিনি দারুণভাবে মানিয়ে যাবেন।


ইমানুয়েল পেটিট বলেছেন, ‘আর্সেনাল এমবাপ্পেকে লুফে নেবে। তাদের লেফট উইংয়ের জন্য সে হবে নিখুঁত একজন খেলোয়াড়। তবে এমবাপ্পের ইগো অনেক বেশি, তাই ট্রফি না জিতে সে হয়তো রিয়াল ছাড়তে চাইবে না। একমাত্র পেরেজ যদি চাপের মুখে নতিস্বীকার করেন, তবেই এই দলবদল সম্ভব।’

আরও পড়ুন

এমবাপ্পেকে বিতাড়নের দাবিতে ৪০ লাখ রিয়াল সমর্থকের গণস্বাক্ষর!

০৬ মে ২০২৬

পেটিটের মতে, ট্রান্সফার মার্কেটে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে এবং এমবাপ্পের মতো তারকাকে আকৃষ্ট করতে আর্সেনালের জন্য চ্যাম্পিয়নস লিগ জয় করা অত্যন্ত জরুরি। চলতি মৌসুমে আর্সেনাল যদি প্রথমবারের মতো ইউরোপ সেরা হতে পারে, তবে ক্লাবটির ইতিহাসে এটি নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং এমবাপ্পের মতো বিশ্বসেরা খেলোয়াড়দের প্রিমিয়ার লিগে আগ্রহী করে তুলবে।


এমতাবস্থায় আজ রাত ১টায় এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে রিয়াল। ন্যু ক্যাম্পে অনুষ্ঠিতব্য অগ্নিগর্ভ ম্যাচটি থেকে এক পয়েন্ট পেলেই শিরোপা জয়ের উল্লাসে মাতবে বার্সেলোনা। এমন কিছু হলে রিয়ালের অভ্যন্তরীণ পরিবেশ আরও খারাপ হবে বলে ধারণা করছেন অনেকে। তা ছাড়া রিয়াল সমর্থকরা তো রীতিমতো তেতে আছেন।   

কিলিয়ান এমবাপ্পেরিয়াল মাদ্রিদআর্সেনাল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise