Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

অহংকার ও স্বার্থপরতার অভিযোগ

রিয়াল মাদ্রিদে কোণঠাসা এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৬:৩০
রিয়াল মাদ্রিদে কোণঠাসা এমবাপ্পে

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে

পিএসজিতে থাকাকালীন কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে বাজে আচরণ, স্বার্থপরতা এবং অহমিকা প্রদর্শনের মতো অভিযোগ নিয়মিতই উঠত। রিয়াল মাদ্রিদেও এসব অভিযোগ তার পিছু ছাড়ছে না। মাঠের পারফরম্যান্স ছাপিয়ে এখন শিরোনামে এমবাপ্পের আচরণ। ফরাসি সংবাদপত্র ‘লেকিপ’ জানিয়েছে, ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের খামখেয়ালি আচরণে ড্রেসিংরুমের পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাঠ এবং মাঠের বাইরে এমবাপ্পের ‘আত্মকেন্দ্রিক’ মনোভাব ক্লাবের সিনিয়র খেলোয়াড়রা ভালো চোখে দেখছেন না। বিশেষ করে ক্লাবে তার ভোগ করা অতিরিক্ত সুযোগ-সুবিধা নিয়ে অসন্তোষ বাড়ছে। এমবাপ্পের বিরুদ্ধে প্রথম অভিযোগ— অনুশীলনের সময় ক্লাবের একজন স্টাফের সঙ্গে অপদস্থমূলক আচরণ এবং অন্যটি হলো দলের মধ্যাহ্নভোজে কোনো কারণ ছাড়াই ৪০ মিনিট দেরি করে আসা।

আরও পড়ুন

শততম ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে এমবাপ্পে

২৫ এপ্রিল ২০২৬

আশ্চর্যের বিষয় হলো, এ দুটি ঘটনার কোনোটির জন্যই ক্লাব তাকে শাস্তি দেয়নি, যা অন্য খেলোয়াড়দের ক্ষুব্ধ করেছে। সতীর্থদের সঙ্গে এমবাপ্পের দূরত্ব এতটাই বেড়েছে যে, তিনি এখন দলে প্রায় একাকী হয়ে পড়েছেন। জানা গেছে, স্কোয়াডে শুধু তার স্বদেশি তিন ফুটবলার ফেরল মঁদি, অরেলিয়েঁ চুয়ামেনি ও এদুয়ার্দো কামাভিঙ্গার সঙ্গেই তার সুসম্পর্ক বজায় রয়েছে। অন্যদের সঙ্গে তার যোগাযোগ নেই বললেই চলে।


রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ ড্র হওয়া ম্যাচে চোট পেয়েছিলেন এমবাপ্পে। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, এই চোট আসলে ক্লাব ও কোচিং স্টাফের থেকে দূরে থাকার একটি অজুহাত মাত্র। তা ছাড়া জুড বেলিংহ্যামের সঙ্গে এমবাপ্পের বারবার বাদানুবাদ হচ্ছে বলে খবর পাওয়া গেছে। কোচ আলভারো আরবেলোয়ার সঙ্গেও এমবাপ্পের সম্পর্ক এখন শীতল। এমবাপ্পের ধারণা, কোচ ভিনিসিয়ুস জুনিয়রকে বেশি প্রাধান্য দিচ্ছেন। ভিনিসিয়ুস নিজেও আরবেলোয়ার অধীনে নিজেকে বেশি মূল্যায়িত মনে করেন।

আরও পড়ুন

রিয়াল মাদ্রিদে ফিরতে ‘শতভাগ প্রস্তুত’ মরিনহো

২৮ এপ্রিল ২০২৬

এই মৌসুমে রিয়াল মাদ্রিদের সামনে বড় কোনো শিরোপা জয়ের সুযোগ নেই বললেই চলে। ফলে কোচ আরবেলোয়ার বিদায় প্রায় নিশ্চিত। অনানুষ্ঠানিকভাবেই নতুন কোচ খোঁজা শুরু হয়েছে, যা কি না এমবাপ্পের জন্য স্বস্তির খবর হতে পারে। ধারণা করা হচ্ছে, নতুন কোচ এলে এবং ভিনিসিয়ুসের চেয়ে বেশি গুরুত্ব পেলে তবেই এমবাপ্পের এই বিচ্ছিন্নতা কাটতে পারে। মাদ্রিদে এমবাপ্পের এই অভ্যন্তরীণ সংকট রিয়ালের আগামী মৌসুমের পরিকল্পনাকে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।


এমবাপ্পেরিয়াল মাদ্রিদকিলিয়ান এমবাপ্পে
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise