Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

বিশ্বকাপ

ইরানি ফুটবলাররা পায়নি আমেরিকার ভিসা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১৯:৫০
ইরানি ফুটবলাররা পায়নি আমেরিকার ভিসা

বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহ বাকি। কিন্তু ইরান দলের ফুটবলাার ও সাপোর্ট স্টাফ, কাউকে ভিসা দেয়নি আমেরিকা। অথচ তাদের সব গ্রুপ ম্যাচই খেলতে হবে  আমেরিকায়। কিন্তু তারা বেস ক্যাম্প করবে মেক্সিকোতে।

ইরানের বিশ্বকাপ দল এখন তুরস্কে প্রস্তুতি নিচ্ছে। বিশ্বকাপ শুরুর আগে সেখান থেকেই তারা যাবে মেক্সিকোতে, ফুটবলারদের নিরাপত্তার কথা ভেবে ইরানের বিশ্বকাপ ক্যাম্প আমেরিকার বদলে করা হয়েছে মেক্সিকোতে। সেখান থেকে আমেরিকায় গিয়ে তারা ম্যাচ খেলে আবার ফিরে আসবে।

তুরস্ক থেকেই ইরানের ফুটবলার ও দলের সাপোর্ট স্টাফরা আবেদন করেছে আমেরিকার ভিসার জন্য। তবে কারো আবেদন মঞ্জুর হয়নি এখনো। এ নিয়ে ইরানি বিশ্বকাপ দলের মুখপাত্র আবুল ফজল বলেছেন, ‘বিশ্বকাপে আমেরিকায় একাধিকবার প্রবেশ করা যাবে, এমন মাল্টিপল ভিসা চেয়েছি আমরা। মেক্সিকো থেকে আমরা গিয়ে খেলবো। তাই বার বার আমেরিকায় ঢুকতে হবে এবং বের হতে হবে। কিন্তু এখনো আমরা ভিসা পাইনি। আমেরিকা আমাদের ফুটবলারদের ভিসা দেবে কিনা, এ ব্যাপারে নিশ্চত নই।’

ইরান আক্রমণের পর থেকে আমেরিকার সঙ্গে শাপে-নেউলে সম্পর্ক। এরপর আমেরিকায় বিশ্বকাপ খেলবে না বলেছিল তারা। শেষমেষ ইরান খেলতে রাজি হলেও এখন পড়েছে ভিসা জটিলতায়। আবুল ফজলের ক্ষোভ, ‘আমরা বিশ্বকাপে বাকিদের মতো সমান সুযোগ পাচ্ছি না। আমাদের দলের জন্য যেরকম প্রস্তুতির কথা ভাবা হয়েছিল, সোটাও করা যায়নি।’  

 

 

২০২৬ বিশ্বকাপইরানআমেরিকা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise