Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

চমক রেখে নরওয়ের বিশ্বকাপ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১৪:২৯
চমক রেখে নরওয়ের বিশ্বকাপ দল ঘোষণা

সংগৃহীত ছবি

বিশ্বকাপের দল তো সবাই ঘোষণা করছে। তবে 'নিশীথ সূর্যের দেশ' নরওয়ে তাদের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল অভিনব উপায়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় নিজেই স্কোয়াড ঘোষণা করেন নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড! আর্সেনালের মার্টিন ওডেগার্ডকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে নরওয়ের ২৬ জনের বিশ্বকাপ স্কোয়াড। 


নরওয়ের এটি চতুর্থ বিশ্বকাপ। ১৯৩৮ সালের নকআউট সংস্করণে একটি ম্যাচ খেলেই বিদায় নিয়েছিল তারা। দীর্ঘ বিরতির পর নব্বইয়ের দশকে দলটির উত্থান ঘটে।

১৯৯৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় নরওয়েকে। চার বছর পর ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে শেষ ষোলোতে ওঠে তারা। এরপরই আবার দীর্ঘ বিরতি। হলান্ড-ওডেগার্ডদের হাত ধরে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেছে তারা।

স্কোয়াডে সবচেয়ে চমক হিসেবে জায়গা পেয়েছেন হামবুর্গের গোলরক্ষক সানডের তাংভিক। ২৩ বছর বয়সী এই ফুটবলারের এখনো জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি। মাথিয়াস ডিনজিল্যান্ডের চোটের কারণে সুযোগ পেয়েছেন তিনি।

আগামী ১৭ জুন বোস্টনে ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নরওয়ে। ২৩ জুন নিউ জার্সিতে তাদের প্রতিপক্ষ সেনেগাল আর ২৬ জুন তারা গ্রুপের শেষ ম্যাচ খেলবে ফ্রান্সের বিপক্ষে।

নরওয়ের বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: ওরইয়ান হাসকিয়োল্ড নিলান্ড, এগিল সেলভিক, সানডের তাংভিক।

রক্ষণভাগ: জুলিয়ান রিয়ারসন, মার্কুস হোমগ্রেন পেদারসেন, ডেভিড মোলার উলফে, ফ্রেডরিক বিয়ারকোন, ক্রিস্টোফার আয়ের, তোরবিয়র্ন হেগেম, লিও স্কিরি অস্টিগার্ড, সন্ড্রে লাঙ্গাস, হেনরিক ফালখেনার।

মিডফিল্ডার: মার্টিন ওডেগার্ড, সান্ডার বের্গে, ফ্রেডরিক অউরসনেস, প্যাট্রিক বের্গ, ক্রিস্টিয়ান থর্সটভেডট, মর্টেন থরথবাই, থেলো আসগার্ড।

আক্রমণভাগ: আরলিং হলান্ড, আলেক্সান্দার সোরলথ, ইয়র্গেন স্ট্রান্ড লারসেন, আন্তোনিও নুসা, অস্কার বব, আন্দ্রেয়াস শেলদেরুপ, ইয়েন্স পেটার হাউগে।

নরওয়েআরলিং হলান্ড২০২৬ ফুটবল বিশ্বকাপ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise