Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

জন্মভূমি সেনেগালের দায়িত্ব নিলেন ভিয়েরা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:৪৭
জন্মভূমি সেনেগালের দায়িত্ব নিলেন ভিয়েরা

বিশ্বকাপ থেকে বিদায়ের পর কোচ পাপ চাওকে ছাঁটাই করে সেনেগাল। এক মাসের মধ্যেই নতুন কোচ নিয়োগ দিল আফ্রিকার দেশটি। দলটির দায়িত্ব নিলেন সাবেক বিশ্বকাপজয়ী ফরাসি তারকা প্যাট্রিক ভিয়েরা।

সেনেগালের রাজধানী ডাকারে জন্ম নেওয়া ভিয়েরার কাঁধেই এখন জাতীয় ফুটবল দলের দায়িত্ব। সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ) এক বিবৃতিতে ৫০ বছর বয়সী ভিয়েরাকে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে।

খেলোয়াড়ী জীবনে ভিয়েরা ফ্রান্সের হয়ে বিশ্বকাপ, ইউরো জিতেছেন। ক্লাব ফুটবলে আর্সেনালের হয়ে তিনটি প্রিমিয়ার লিগ ও চারটি এফএ কাপ জেতেন। এছাড়া এসি মিলান, ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটির হয়েও শিরোপা জিতেছেন।

২০১১ সালে ফুটবলকে বিদায় বলেন ভিয়েরা। ২০১৬ সালে নিউ ইয়র্ক সিটির কোচের দায়িত্ব নেন। এরপর তিনি ফরাসি ক্লাব নিস, স্ত্রাসবুর্গ, প্রিমিয়ার লিগের ক্রিস্টাল প্যালেস ও সিরি আর ক্লাব জেনোয়ার দায়িত্বে সামলেছেন।

এই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব নিলেন ভিয়েরা। চার বছরের জন্য সেনেগালের সঙ্গে চুক্তি হয়েছে তার।

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise