Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

পিএফএ বর্ষসেরা ফুটবলার ব্রুনো ফার্নান্দেস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:১২
পিএফএ বর্ষসেরা ফুটবলার ব্রুনো ফার্নান্দেস

স্ত্রীর সঙ্গে পুরস্কার হাতে ব্রুনো ফার্নান্দেজ।

ইংলিশ ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত স্বীকৃতি জিতে নিলেন ব্রুনো ফার্নান্দেস। পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএ'র বিচারে ২০২৩-২৪ মৌসুমে পুরুষ বিভাগে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক। এর মধ্য দিয়ে ২০১০ সালে ওয়েন রুনির পর প্রথম ইউনাইটেড খেলোয়াড় হিসেবে এই বিরল সম্মান অর্জন করলেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

ম্যানচেস্টারে অনুষ্ঠিত জমকালো পিএফএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মঙ্গলবার রাতে এই পুরস্কার তুলে দেওয়া হয় ব্রুনোর হাতে। সতীর্থ পেশাদার ফুটবলারদের ভোটে আর্সেনালের ডেকলান রাইস এবং ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হ্যালান্ডের মতো তারকাদের পেছনে ফেলে সেরা হয়েছেন তিনি।

আরও পড়ুন

সর্বকনিষ্ঠ খেলোয়াড় ১৫ বছরের এনাডাইক

২৬ আগস্ট ২০২৬

২০২০ সালে স্পোর্টিং সিপি থেকে ওল্ড ট্রাফোর্ডে যোগ দেওয়ার পর এটি ব্রুনোর ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম। গত প্রিমিয়ার লিগ মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে রেকর্ড ২১টি অ্যাসিস্ট করার পাশাপাশি ৯টি গোল করেছেন। তার এই জাদুকরী পারফরম্যান্সে ভর করেই ঘুরে দাঁড়িয়ে লিগে তৃতীয় স্থান নিয়ে মৌসুম শেষ করেছিল রেড ডেভিলসরা। গত ফেব্রুয়ারিতে ইউনাইটেডের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০০ গোলের অবদানের মাইলফলক স্পর্শ করেন ৩১ বছর বয়সি এই তারকা।

এর আগে চলতি গ্রীষ্মেই ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ) এবং প্রিমিয়ার লিগের অফিশিয়াল বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন ব্রুনো। ফলে পিএফএ জয়ের মাধ্যমে ট্রফির হ্যাটট্রিক পূর্ণ হলো তার। পুরস্কার অর্জনের পর উচ্ছ্বসিত ব্রুনো ফার্নান্দেস বলেন, ‘এটি নিঃসন্দেহে অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। যাদের বিপক্ষে আপনি মাঠে লড়াই করেন, তারাই যখন আপনাকে ভোট দেয়—তা সহজ নয়। তাই এটি দারুণ এক প্রাপ্তি।’

আরও পড়ুন

জয়সওয়ালকে কম শাস্তি দেওয়ায় তীব্র সমালোচনার মুখে আইসিসি

২৬ আগস্ট ২০২৬

মঞ্চের অন্য আলোটি কেড়ে নিয়েছেন ম্যানচেস্টার সিটির তরুণ মিডফিল্ডার নিকো ও'রিলি। পেপ গার্দিওলার অধীনে সিটির জার্সিতে ৩৪টি লিগ ম্যাচ খেলে নজর কাড়েন তিনি, যার সুবাদে জায়গা পান ইংল্যান্ডের ফিফা বিশ্বকাপ দলেও। গত ফেব্রুয়ারিতে ওয়েম্বলিতে আর্সেনালের বিপক্ষে কারাবাও কাপের ফাইনালে জোড়া গোল করে দলকে ট্রফি জেতানোয় বড় ভূমিকা রাখেন এই তরুণ।

এদিকে প্রিমিয়ার লিগের পিএফএ বর্ষসেরা দলটিতে আধিপত্য বজায় রেখেছে আর্সেনাল। গানার্সদের ৫ জন খেলোয়াড় এই একাদশে জায়গা পেয়েছেন, যেখানে সিটির রয়েছে ৪ জন। এছাড়া ব্রুনো ফার্নান্দেস এবং ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো এই দলে স্থান পেয়েছেন।

একনজরে পিএফএ অ্যাওয়ার্ডস বিজয়ী যারা:

বর্ষসেরা প্রিমিয়ার লিগ খেলোয়াড়: ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড)

বর্ষসেরা তরুণ খেলোয়াড়: নিকো ও'রিলি (ম্যানচেস্টার সিটি)

বর্ষসেরা প্রিমিয়ার লিগ একাদশ: ডেভিড রায়া; ইউরিয়েন টিম্বার, গ্যাব্রিয়েল, উইলিয়াম সালিবা (আর্সেনাল), নিকো ও'রিলি (ম্যানচেস্টার সিটি); ডেকলান রাইস (আর্সেনাল), ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), রায়ান চেরকি; আঁতোয়ান সেমেনিয়ো, আর্লিং হ্যালান্ড (ম্যানচেস্টার সিটি) এবং ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড)।

চ্যাম্পিয়নশিপ বর্ষসেরা: হেডেন হ্যাকনি (মিডলসব্রো)

লিগ ওয়ান বর্ষসেরা: ডম ব্যালার্ড (লেটন ওরিয়েন্ট)

লিগ টু বর্ষসেরা: অ্যারন ড্রিনান (সুইন্ডন টাউন)

ব্রুনো ফার্নান্দেসপিএফএ বর্ষসেরা ফুটবলারম্যানচেস্টার ইউনাইটেড
    শেয়ার করুন:
    Advertisement
    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৩

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২০

    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    ২৫ আগস্ট ২০২৬, ২১:০৭

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    ২৫ আগস্ট ২০২৬, ২১:১৮

    তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব— সাংবাদিকদের যুবদল নেতা

    তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব— সাংবাদিকদের যুবদল নেতা

    ২৫ আগস্ট ২০২৬, ২২:৪৪

    পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগবিতণ্ডা

    পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগবিতণ্ডা

    ২৫ আগস্ট ২০২৬, ২২:৪৮

    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    ২৬ আগস্ট ২০২৬, ০৭:৪৮

    নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরাসরি উত্তর চায় টিআইবি

    নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরাসরি উত্তর চায় টিআইবি

    ২৫ আগস্ট ২০২৬, ২০:৪৭

    হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের ব্যাপক হামলায় নিহত ৪৭

    হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের ব্যাপক হামলায় নিহত ৪৭

    ২৫ আগস্ট ২০২৬, ১৩:২৯

    শেয়ারবাজারে টানা দরপতনের ঘটনায় মানববন্ধন, বিনিয়োগকারীদের ৫ দাবি

    শেয়ারবাজারে টানা দরপতনের ঘটনায় মানববন্ধন, বিনিয়োগকারীদের ৫ দাবি

    ২৫ আগস্ট ২০২৬, ১৬:৩৪

    কুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

    কুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

    ২৫ আগস্ট ২০২৬, ২০:৩০

    যে বিচারে অবিচার

    যে বিচারে অবিচার

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    সীতাকুণ্ডে সাঁকো পার হয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে, নেই জনবল

    সীতাকুণ্ডে সাঁকো পার হয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে, নেই জনবল

    ২৬ আগস্ট ২০২৬, ০৮:২১

    বালিশের পর পর্দা, এরপর কী

    বালিশের পর পর্দা, এরপর কী

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    advertiseadvertise