Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

দক্ষিণ কোরিয়ায় শিরোপা জিতল উত্তর কোরিয়ার ক্লাব

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৮:০০
দক্ষিণ কোরিয়ায় শিরোপা জিতল উত্তর কোরিয়ার ক্লাব

সংগৃহীত ছবি

দক্ষিণ কোরিয়ার মাটিতে উড়ছে উত্তর কোরিয়ার পতাকা! দৃশ্যটার সঙ্গে কেউই খুব একটা পরিচিত নন। এমন দৃশ্যই এবার দেখা গেল দক্ষিণ কোরিয়ায়। এশিয়ান উইমেন্স চ্যাম্পিয়নস লিগের ফাইনালের জাপানের ক্লাব টোকিও ভার্ডি বেলেজাকে ১-০ গোলে হারিয়ে ‘চিরশত্রু’র মাটিতে শিরোপা উল্লাসে মাতল উত্তর কোরিয়ার ক্লাব নায়েগোহিয়াং।

দক্ষিণ কোরিয়ার সু ওন শহরে অনুষ্ঠিত হয়েছে এবারের নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ম্যাচের একমাত্র গোলটি করেন নায়েগোহিয়াং অধিনায়ক কিম কিয়ং ইয়ং। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে করা সেই গোলেই শিরোপা নিশ্চিত হয় উত্তর কোরিয়ার ক্লাবটির।

সাধারণত দক্ষিণ কোরিয়ার মাটিতে উত্তর কোরিয়ার পতাকা প্রদর্শন নিষিদ্ধ। দেশটির জাতীয় নিরাপত্তা আইনের আওতায় এটি বেশ সংবেদনশীল বিষয় হিসেবে বিবেচিত হয়। তবে আন্তর্জাতিক ক্রীড়া আসরে কিছুটা ছাড় দেওয়া হয়। বিশেষ অনুমতিতে উত্তর কোরিয়ার পতাকা ব্যবহারের সুযোগ থাকে।

আর এই সুযোগেরই সদ্ব্যবহার করল নায়েগোহিয়াং। শিরোপা জয়ের পর নিজ দেশের পতাকা নিয়ে উল্লাস করেছে তারা।

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ভ্রমণ সীমাবদ্ধতার কারণে ফাইনালে আনুষ্ঠানিকভাবে কোনো অ্যাওয়ে সমর্থক উপস্থিত ছিল না। তবে দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয়ের সমর্থিত বিভিন্ন নাগরিক সংগঠনের প্রায় ১২০০ সদস্য ফাইনাল দেখতে মাঠে যান।

ম্যাচ শেষে অবশ্য বিতর্কের জন্ম দিয়েছেন এক দক্ষিণ কোরীয় সাংবাদিক। উত্তর কোরিয়াকে 'নর্থ সাইড' বলে উল্লেখ করায় নায়েগোহিয়াং কোচ রি ইউ ইল ও গোলদাতা কিম কিয়ং ইয়ং প্রশ্নের উত্তর না দিয়েই সংবাদ সম্মেলন ত্যাগ করেন।

এই ট্রফি জয়ের ফলে আগামী বছর ফিফা উইমেন্স চ্যাম্পিয়ন্স কাপে খেলবে উত্তর কোরিয়ার দলটি। সেখানে ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের চ্যাম্পিয়ন ক্লাবগুলো অংশ নেবে।

উত্তর কোরিয়াদক্ষিণ কোরিয়া
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise