Agamir Somoy E-Paper
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অন্ধকারে আলোর দ্যুতি আবুল হোসেন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ইতিহাস গড়ে নারী বিশ্বকাপে মালাউই

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:১০
ইতিহাস গড়ে নারী বিশ্বকাপে মালাউই

সংগৃহীত ছবি

পৃথিবীর মানচিত্রে তো বটেই, বিশ্ব ফুটবলেও তারা অনেকটাই অচেনা। নারী ফুটবল র‍্যাংকিংয়ের ১৫৩ নম্বরে থাকা সেই মালাউই এবার গড়ল নতুন ইতিহাস। ঘানাকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পেল আফ্রিকার এই দেশটি।

উইমেন’স আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে ওঠা চার দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপে। গ্রুপ পর্ব থেকেই এবার দারুণ ফর্মে আছে মালাউই।

২০০২ সালে প্রথমবার আন্তর্জাতিক ফুটবল খেলা মালাউই এবারের টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ৩-২ গোলে হারায় আসরের রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন ও র‍্যাংকিংয়ে ১১৭ ধাপ এগিয়ে থাকা নাইজেরিয়াকে। পরের ম্যাচে তারা ৩-১ গোলে হারায় ৫৪ ধাপ এগিয়ে থাকা মিশরকে।

গ্রুপের শেষ ম্যাচে তারা হেরে যায় ৮৮ ধাপ এগিয়ে থাকা জাম্বিয়ার কাছে। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে গ্রুপ সেরা হয়েই কোয়ার্টারে পা রাখে তারা। সেখানে এবার র‍্যাংকিংয়ের ৬০ নম্বরে থাকা ঘানাকে হারিয়ে শেষ চার ও বিশ্বকাপে খেলা নিশ্চিত করল মালাউই।

মালাউইয়ের আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে আলজেরিয়া, মরক্কো ও ক্যামেরুন। ফাইনালে ওঠার লড়াইয়ে মালাউই লড়বে আলজেরিয়ার বিপক্ষে, স্বাগতিক মরক্কোর প্রতিপক্ষ ক্যামেরুন।

নারী বিশ্বকাপের দশম আসর আয়োজিত হবে ব্রাজিলে, আগামী জুন-জুলাইয়ে।

মালাউইনারী বিশ্বকাপ ২০২৭
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise