Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

পিএসজি গোলকিপারকে নারী ভক্তের অদ্ভুত প্রস্তাব, স্ত্রীর রসাত্মক জবাব

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১৩:৫০
পিএসজি গোলকিপারকে নারী ভক্তের অদ্ভুত প্রস্তাব, স্ত্রীর রসাত্মক জবাব

পিএসজি গোলকিপার মাতবেই সাফোনভ ও তার স্ত্রী মারিনা কন্দ্রাতিউক।

আর মাত্র কয়েকদিন পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। আগামী ৩০ মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিতব্য ম্যাচের আগে ভিন্ন এক ঘটনায় শিরোনামে পিএসজি গোলকিপার মাতবেই সাফোনভ। এই রুশ গোলকিপারকে প্রকাশ্যে ‘উষ্ণ’ প্রস্তাব দিয়েছেন নীল ছবির নায়িকা মেরি রক। যার জবাব দিতে ছাড়েননি সাফোনভের স্ত্রী মারিনা কন্দ্রাতিউক।

মেরি রক সম্প্রতি পিএসজি গোলরক্ষককে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, ‘হ্যালো মাতভেই সাফোনভ, পিএসজির একজন ভক্ত হিসেবে আমি আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তোমার সাফল্য ও জয় কামনা করছি। আর এই জয়কে আরও মধুর করতে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে, ফাইনালে তুমি যতবার বল সেভ করবে, তোমাকে ততগুলো রোমাঞ্চকর ও আবেগঘন রাত উপহার দেব।’

আরও পড়ুন

বায়ার্নের বুক ভেঙে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি

০৭ মে ২০২৬

মেরি রক এখানেই থামেননি। তিনি আরও যোগ করেন, ফাইনালে সাফোনভ যদি কোনো গোল না খেয়ে ক্লিন শিট' ধরে রাখতে পারেন, তবে তার জন্য তিনি বিশেষ প্রাতরাশ তৈরি করবেন! সাফোনভ এই ভাইরাল প্রস্তাবটি সম্পূর্ণ এড়িয়ে গেলেও তার স্ত্রী মারিনা কন্দ্রাতিউক ছাড়েননি। এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ মজার ছলে মেরি রককে জবাব দিয়েছেন।

মারিনা লিখেছেন, ‘এক পর্নো অভিনেত্রী চ্যাম্পিয়নস লিগ ফাইনালের জন্য আমার স্বামীকে শুভকামনা জানিয়েছেন এবং প্রতিটি সেভের বিপরীতে রোমাঞ্চকর রাতের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু সেই বেচারি তো জানেই না যে, আমার স্বামীর কাছে রোমাঞ্চকর রাত মানে হলো একসাথে বসে শব্দছক মেলানো! এছাড়া ‘কী? কোথায়? কখন?’ নামের টিভি শো দেখা এবং রাত ঠিক সাড়ে ১১টার মধ্যে ঘুমিয়ে পড়া। কারণ, পরদিন ভোরেই যে তাকে আবার অনুশীলনে দৌড়াতে হবে!’

আরও পড়ুন

বায়ার্ন-পিএসজির ফাইনালের আগের ফাইনাল

০৬ মে ২০২৬

মারিনার এই রসাত্মক ও বুদ্ধিমত্তাপূর্ণ জবাব সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। পিএসজি সমর্থকেরা তার এমন রসবোধের ব্যাপক প্রশংসাও করছেন। অন্যদিকে সাফোনভের পূর্ণ মনোযোগ ফাইনালে, ‘সবচেয়ে বড় কথা আমরা জিতেছি। বাকি সবকিছু বাড়তি পাওনা। তবে আমাদের মিশন এখনো শেষ হয়নি, এটি শেষ হবে ৩০ মে। ততক্ষণ পর্যন্ত আমরা পুরোপুরি মনোযোগ ধরে রাখব।’

উল্লেখ্য, ২০২৩ সালে ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ক্রাসনোদর থেকে পিএসজিতে যোগ দেওয়া এই রুশ গোলরক্ষক বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। ইতালিয়ান তারকা জিয়ানলুইজি দোন্নারুম্মাকে টপকে লুইস এনরিকের দলের এক নম্বর গোলরক্ষক হয়ে উঠেছেন। সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে এবং লিগে লঁসের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে পিএসজিকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

পিএসজিআর্সেনালচ্যাম্পিয়নস লিগ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise