Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

ফাইনালে 'ড্রেসিংরুম রহস্যের' খোলাসা করল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৬:৪০
ফাইনালে 'ড্রেসিংরুম রহস্যের' খোলাসা করল আর্জেন্টিনা

সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ড্রেসিংরুমে ‘কিছু একটা হয়েছিল’! স্পেনের কাছে ১-০ গোলের হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ভাইরাল হয়েছিল এই লাইনটি। এবার এক ভিডিওতে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন সাফ জানিয়ে দিল, যে ‘ষড়যন্ত্র’ তত্ত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, তা পুরোপুরি মিথ্যা।

এএফএ’র এই বিশেষ ভিডিওতে বিশ্বকাপে আর্জেন্টিনার পথচলা এবং ফাইনালে ওঠার স্মৃতি তুলে ধরা হয়েছে। ফুটবলারদের ধন্যবাদ জানিয়ে ‘কখনও চেষ্টা থামিয়ে না দেওয়ার’ প্রেরণাও দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

বিশেষ এই ভিডিওটিতে আর্জেন্টিনার বিশ্বকাপযাত্রার বিভিন্ন মুহূর্তের ছবি দেখানোর সময় ধারাভাষ্যে বলা হয়, ‘এক মাস আগে এমন কিছু ঘটেছিল, যা অনেকেই চাননি। আর্জেন্টিনা আবারও একটি বিশ্বকাপ ফাইনাল খেলেছে। অনেকেই বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও সত্যিটা হলো, এটা ঘটেছিল। আমরা যেসব ম্যাচ মোকাবিলা করেছি, সেগুলোতে ঘুরে দাঁড়িয়েছি। ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছি এবং সেমিফাইনালে ইংল্যান্ডকে বিদায় করেছি।’

বিশ্বকাপ ফাইনালের পর ছড়িয়ে পড়া বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব ও ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণা’র প্রসঙ্গও এসেছে এই ভিডিওতে। ভিডিওতে বলা হয়েছে, ‘আর্জেন্টিনাবিরোধী যত প্রচারণাই থাকুক না কেন, আমরা একই অবস্থানে পৌঁছেছিলাম। তাই কেউ যখন আপনাকে বলে, কিছু একটা ঘটেছিল, আপনি বলতে পারেন– হ্যাঁ, ঘটেছিল। ঘটেছিল এমন একটি দলের, যারা জয়ের জন্য নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছিল। যারা শেষ পর্যন্ত লড়াই করেছে, কখনও হাল ছাড়েনি। যারা সবকিছু জিতেছিল, কিন্তু এবার তাদের হারতে হয়েছে।’

অধিনায়ক লিওনেল মেসির রানার্সআপ পদক পাওয়ার পর কান্নার দৃশ্যটি জুড়ে দেওয়া হয়েছে ভিডিওর শেষভাগে। সেই সময় ঘোষকের কণ্ঠে শোনা যায়, ‘আমাদের অধিনায়কের চোখের পানি আবারও আমাদের দেখিয়েছে– আপনি জিততে পারেন, হারতেও পারেন। কিন্তু যাই ঘটুক না কেন, একটি কাজ আপনি করতে পারেন না, চেষ্টা থামিয়ে দিতে পারেন না।’

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise